admin
প্রকাশিত: 1:33 PM, April 17, 2026
পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের এলাকার চকের বাজারে বেটুয়ার খালে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এম. এ. মালিক ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক ইব্রাহীম মালিক রনির সভাপতিত্বে ও সিলাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক মল্লিক এর পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলার প্রধান প্রকৌশলী শেখ আজিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন আহমেদ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের বিপর্যয় রোধে এবং বর্ষাকালে জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে খাল ও প্রাকৃতিক জলাশয়গুলো পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া খালগুলোই মূলত জনদুর্ভোগের প্রধান কারণ।
সরকারের পাশাপাশি এম. এ. মালিক ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, সামাজিক সংগঠনের এমন প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভ‚মিকা পালন করবে। খাল বা ড্রেনে ময়লা ফেলা বন্ধ করুন। আপনার অবহেলায় ফেলা সামান্য পলিথিন বা প্লাস্টিক পুরো এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্থবির করে দিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব তাজরুল ইসলাম তাজুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মনিরুল ইসলাম তুরন, চেয়ারম্যান অলিউর রহমান ওলী, বিএনপি নেতা ফজলু মিয়া, আমিনুর রহমান চৌধুরী সুহেব, মোতাহির হোসেন জুনেদ, আলী মেরাজ মুস্তাক, শাহ আলম আহমদ, এনামুর রহমান এনাম, মো: জুনেদ আহমদ, জসিম আহমদ, রাসেল আহমদ মনসুর, আপু সুলতান, তারেক আহমদ, বদরুল শাহ, এনাম আহমদ, জালাল আহমদ, তোয়ায়েল হোসেন কচি, জহিরুল ইসলাম রাসেল, আরিফুল রহমান তারেক, জহুরুল আজম, ফরিদ মিয়া, মনসুর আলী, শাহ বদরুল, সেবুল আহমদ, রিফাত রাজা, রাসেল সরকার, জুনেদ আহমদ, সাংবাদিক ফারহান আহমদ চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আমিনুর রহমান শোয়েব। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সরাসরি খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ