admin

প্রকাশিত: 1:08 PM, March 15, 2026

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা প্রতিনিধি:

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী বলেন, সরকারের ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগ নারীর ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে পরিবারের নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবারে তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজের সার্বিক উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ বাড়াতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মাথায় জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমার সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারওয়ার অভি। সমাবেশে স্থানীয় বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডের চিত্র তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অসাম্প্রদায়িক সম্প্রীতি ও কড়া নিরাপত্তার আশ্বাস

সুনামগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অসাম্প্রদায়িক সম্প্রীতি ও কড়া নিরাপত্তার আশ্বাস

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আবহমান অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার

হৃদয় হরিজন হত্যা নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

হৃদয় হরিজন হত্যা নরসিংদী থেকে ৩ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে

এসএমপি কমিশনারের আম্বরখানা জামে মসজিদে নামাজ আদায় ও উচ্ছেদ অভিযান পরিচালনা

এসএমপি কমিশনারের আম্বরখানা জামে মসজিদে নামাজ আদায় ও উচ্ছেদ অভিযান পরিচালনা

স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম গতকাল শুক্রবার এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা জামে মসজিদে পবিত্র জুমার

সিলেটে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম, চড়া মাছ-মুরগির বাজার

সিলেটে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সবজির দাম, চড়া মাছ-মুরগির বাজার

স্টাফ রিপোর্টার: সিলেটের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম আরেক দফা বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত

নগরজুড়ে শারদীয় শুভেচ্ছার ব্যানার শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র  নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

নগরজুড়ে শারদীয় শুভেচ্ছার ব্যানার শুভেচ্ছার আড়ালে সিসিক মেয়র  নির্বাচনের প্রচারণা ইমদাদ চৌধুরীর

স্টাফ রিপোর্টার:  শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার

শেওলা-জকিগঞ্জ সড়কের কাজের মান নিশ্চিত করতে প্রকৌশলীদের তদারকির দাবি

শেওলা-জকিগঞ্জ সড়কের কাজের মান নিশ্চিত করতে প্রকৌশলীদের তদারকির দাবি

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্র্নিমাণকাজ নির্ধারিত প্রাক্কলন ও গুণগত মান অনুযায়ী সম্পন্ন করার দাবি জানিয়েছে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

দলীয় ঐক্য ও ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানার

বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

শহীদ সায়েমের ব্যাংক ঋণ পরিশোধ

কর্মী দলের জন্য, দলও কর্মীর জন্য, এ ঐক্যই আমাদের শক্তি: ব্যারিস্টার রিয়াসাদ দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই