admin
প্রকাশিত: 12:22 PM, April 9, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যানবাহনের অব্যবস্থাপনার কারণে দক্ষিণ সুরমা এলাকায় প্রতিনিয়ত অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে যানবাহন মালিক, শ্রমিক ও বিশেষজ্ঞদের মরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
গতকাল বুধবার দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে ভিশনস্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট তীব্র আকার ধারণ করছে, ফলে জনভোগান্তি বাড়ছে। যানজট কমাতে টার্মিনালের ভেতরেই যানবাহন রাখতে হবে। টার্মিনালে জায়গা না হলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যানবাহন রাখার জন্য পৃথক স্থান নির্ধারণ করা হবে।
শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শ্রমবান্ধব। শ্রমিকদের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদিক আহমদ এবং সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ মিয়া।
সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী আকবর, মো. সেলিম আহমেদ, মো. ফয়সল আহমদ মাছুম, মো. খালেদ আহমেদ, মো. সাইদুর রহমান রুহেল, মো. নুরুল আমিন, মো. জাকির হোসেন, মো. জাবেদ হোসেন, মো. সোয়েব, মো. আহাদ, মো. আক্তার হোসেন টুটুল, মো. জাকারিয়া খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন, বিনিয়োগ বৃদ্ধি এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে বাংলাদেশ
সিলেট প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার রাতে উপশহরস্থ দলীয় কার্যালয়ে সিলেট জেলা
কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান বলেছেন, কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না,
বাংলার ঋতুবৈচিত্র্যের স্নিগ্ধ প্রকৃতি ও সবুজের সমারোহে বর্ষার আগমনকে বরণ করে নিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন ও বর্ণিল