admin
প্রকাশিত: 8:36 AM, February 27, 2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। গত বুধবার সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজারস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। সাউথ এশিয়া রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
অনুষ্ঠানে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারার অংশ হিসেবে গণ্য করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং আমাদের পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। তাদের মৌলিক চাহিদা পূরণ ও সম্মানজনক জীবন নিশ্চিত করা সুস্থ ও সামর্থ্যবান প্রতিটি মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। ইসলামি আদর্শ অনুযায়ী প্রতিবন্ধীদের প্রতি দয়া ও সহযোগিতার হাত
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক মো. মোমিনুর রহমান, মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম অ্যাডভোকেট, রিকাবিবাজার আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কয়েস আহমেদ এবং জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।
এছাড়াও অনুষ্ঠানে সার্ক বাংলাদেশের লাক্কাতুরা চা বাগান ইউনিট ও শাহপরান ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক এবং গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনিসুল হক। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করা হয়। শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারের মাধ্যমে রমজানের আনন্দ ভাগাভাগি করে নেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের
দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা
নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন
*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,