admin
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়মিত ঊর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদে এবং সিন্ডিকেটবাজদের বিরুদ্ধে কঠোর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচীর ঘোষণা দিয়েছে সিলেটের তিনটি সামাজিক সংগঠন।
গত শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এই সভাটি ছিল ২০২৬ খ্রিষ্টাব্দের ১২তম সাপ্তাহিক সভা এবং সংস্থাগুলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২য় প্রস্তুতিমূলক সভা।
জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ যুব সংগঠক ও সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে এবং সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্যপণ্যের বাজার। অসাধু সিন্ডিকেটের কারণে জনজীবন বিপর্যস্ত। এর প্রতিবাদে ভোক্তা অধিদপ্তরের সামনে শান্তিপূর্ণ কিন্তু লাগাতার অবস্থান কর্মসূচী পালনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
সভায় বক্তব্য রাখেন সিকস’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীসহ আরও অনেকে। সভায় বিভাগীয় ও মহানগর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং সমাজ সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে আগামী ৪ এপ্রিল (শনিবার) আয়োজিত “শিক্ষা সফর ২০২৬” উপলক্ষ্যে নিবন্ধিত ২৬ জন সদস্যের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত অন্যান্য কর্মসূচীগুলোও সফল করার লক্ষে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন