admin
প্রকাশিত: 7:10 AM, January 27, 2026
বিশ্ননাথ প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ধানের শীষের বিজয় হলে শুধু একটি দলের বিজয় হবে না, ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার ফিরে পাওয়ার বিজয়। আজ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, কথা বলার স্বাধীনতা হারিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং গুম-খুনের রাজনীতি বন্ধ করা হবে। এম. ইলিয়াস আলীর স্বপ্ন ও ত্যাগ বৃথা যেতে পারে না। সিলেটের মাটি থেকে আমরা শপথ করছি, এই দেশকে আবার জনগণের হাতে ফিরিয়ে দেব। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।’
গতকাল সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় বিএনপি নেতা হাজী শফিকুর রহমানের সভাপতিত্বে বিএনপি নেতা ফয়জুল হক এবং ওয়াতিউর রহমান আতিকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্বপাদক মো. লিলু মিয়া, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক গুলজার খান, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল কাইয়ুম, জামাল উদ্দিন, আব্দুল কুদ্দুছ, যুক্তরাজ্য নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, যুক্তরাজ্য বিএনপি নেতা শাহজাহান আহমদ, বেলাল মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, উপজেলা বিএনপিরসাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, যুক্তরাজ্য বিএনপি নেতা শানুর মিয়া, বশির আহমদ, বিএনপি নেতা তৈয়বুর রহমান, আব্দুল হান্নান, সেবুল সরকার, আশিকুর রহমান, আবুল কালাম মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক সামসুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুবদল নেতা জুবায়ের আহমদ শিবলূ, উপজেরা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ,যুবদল নেতা খলিল আহমদ, ইমরান মাহমুদ প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম
সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং