admin
প্রকাশিত: 2:51 PM, December 4, 2025
সিলেট নগরীর জিন্দাবাজার ও মীরবক্সটুলাসহ বিভিন্ন এলাকায় অব্যবস্থাপনা ও খাবার সংরক্ষণে চরম অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নগরীর বিভিন্ন রেস্টুরেন্টে খাদ্য সংরক্ষণ ও রান্নাঘরের অব্যবস্থাপনা নিয়ে অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তল্লাশি চালায়। এসময় জিন্দাবাজারের উন্দাল রেস্টুরেন্টে ফ্রিজের ভেতরে রান্না করা মাংসের সাথে ফালুদা, আইসক্রিমের সাথে রান্না করা মাছ এবং কাঁচা মাছ-মাংস একত্রে রাখা—এমন মারাত্মক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর আরও কয়েকটি ছোট-বড় রেস্টুরেন্টেও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ নানা অনিয়মের কারণে অতিরিক্ত ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ওইদিন মোট ৬০ হাজার টাকা জরিমানার মাধ্যমে অভিযান সম্পন্ন হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম অব্যাহত থাকলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। উন্দাল রেস্টুরেন্টসহ নগরীর কয়েকটি স্থানে অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আয়কর আইন ও বিধিমালা অত্যন্ত গতিশীল। রাষ্ট্র পরিচালনার জন্য রাজস্ব সংগ্রহে
গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো:
বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে চা শিল্প একটি গৌরবময় অধ্যায়। সবুজে মোড়ানো সিলেটের পাহাড়ি ঢালে বিস্তৃত চা-বাগান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে
পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) জাতীয় কমিটি ও সিলেট অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত
সিলেটের কণ্ঠ ও যন্ত্রশিল্পীদের সুসংগঠিত করার লক্ষ্যে ‘সিলেট মিউজিক অ্যাসোসিয়েশন’-এর ২০২৬–২০২৯ মেয়াদের ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।