admin
প্রকাশিত: 9:55 AM, November 29, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটি হবে জনগণের বাংলাদেশ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে ভিপি সাদিক কায়েম আরও বলেন, “জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির ফেরত আসার সুযোগ নেই। কেউ যদি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করে, তার পরিণতি হবে শেখ হাসিনার চেয়েও ভয়াবহ।”
তিনি বলেন, দেশে রাজনৈতিক পরিবর্তন জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতেই হওয়া উচিত।
সমাবেশের শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। স্থানীয় ছাত্র ও যুবনেতারাও সমাবেশে বক্তব্য রাখেন।
গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন সিলেট বিএনপি’র ৬ সিনিয়র নেতা। অনেকেই ব্যাকফুটে চলে গিয়েছিলেন। আশাও ছেড়ে দিয়েছিলেন। ধরে নিয়েছিলেন সবই শেষ। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার নদী শাসনের নামে কেবল লুটপাট করেছে,
সিলেটের সংবাদ ডেস্ক: দেশের নারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকাসহ ৩ শহরে নারীদের জন্য বিআরটিসি’র ‘পিংক বাসের’ যাত্রা শুরু হয়েছে।
চোরাচালান, সন্ত্রাসী বাহিনী ও নওমুসলিম তরুণীকে হয়রানী সিলেটের সীমান্তবেষ্টিত জৈন্তাপুর উপজেলা ও সংলগ্ন এলাকায় এখন এক আতঙ্কের নাম অঞ্জন দাস।
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের খুজগিপুর মানউল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ২০১৭
আহমেদ শাকিল: আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য হযরত শাহপরান (রহ.) মাজার শরীফের পবিত্র বাৎসরিক উরুস উপলক্ষে সার্বিক নিরাপত্তা
সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন
অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করলেন সিলেটের পরিবহন শ্রমিকরা সিলেট বিভাগে ১৯ আগস্ট থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি