admin
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানের রহমত ও মাগফিরাত শেষ করে আমরা এখন অবস্থান করছি নাজাতের তথা জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভের শেষ দশকে। আজ পবিত্র ২২ রমজান। নাজাতের দশকের দ্বিতীয় দিন হিসেবে এই দিনটি মুমিন মুসলমানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইসলামিক চিন্তাবিদ ও ওলামায়ে কেরামদের মতে, রমজানের শেষ দশকের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। ২২ রমজানের রোজা পালনকারীর জন্য হাদিসে বিশেষ সুসংবাদের বর্ণনা রয়েছে। বর্ণিত আছে যে, এদিন যারা নিষ্ঠার সাথে রোজা পালন করেন, মহান আল্লাহ তাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন এবং হাশরের ময়দানের কঠিন বিভীষিকা ও দুশ্চিন্তা থেকে তাদের মুক্তি দান করবেন।
রাসূলুল্লাহ (সা.) রমজানের শেষ দশকে ইবাদতে এত বেশি মনোযোগী হতেন যা অন্য কোনো সময়ে দেখা যেত না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, “রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ (সা.) রাত জেগে ইবাদত করতেন, পরিবারের সদস্যদের জাগিয়ে দিতেন এবং ইবাদতের জন্য কোমর শক্ত করে নিতেন।” (সহিহ বুখারি)।
ইতিকাফ: রমজানের শেষ দশকের অন্যতম প্রধান সুন্নাত আমল হলো ইতিকাফ। আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করে ইবাদতে মশগুল থাকা অত্যন্ত সওয়াবের কাজ।
শেষ দশকের বিজোড় রাতগুলোতে (২১, ২৩, ২৫, ২৭ ও ২৯) শবে কদর লুকায়িত থাকে। ২২ রমজান পার করে পরবর্তী বিজোড় রাতগুলোর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা মুমিনের কর্তব্য।
যেহেতু এটি নাজাতের সময়, তাই জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভের জন্য রোনাজারি করা ও ক্ষমা প্রার্থনা করা জরুরি।
পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকির: আল্লাহর কালাম তিলাওয়াত এবং “লা ইলাহা ইল্লাল্লাহ” জিকিরের মাধ্যমে সময়কে সদ্ব্যবহার করা।
২২ রমজানের দিন আল্লাহর দরবারে এই দোয়াটি বেশি করে পাঠ করা যেতে পারে:
উচ্চারণ: আল্লাহুম্মাফ তাহলি ফিহি আবওয়াবা ফাদলিক; ওয়া আনঝিল আলাইয়্যা ফিহি বারাকাতিক; ওয়া ওয়াফফিক্বনি ফিহি লি-মুঝিবাতি মারদাতিক; ওয়া আসকিন্নি ফিহি বাহবুহাতি জান্নাতিক; ইয়া মুজিবা দাওয়াতিল মুদতাররিন।
অর্থ: হে আল্লাহ! আজ তোমার করুণা ও রহমতের দরজা আমার সামনে খুলে দাও এবং আমাদের ওপর বরকত নাজিল করো। আমাকে তোমার সন্তুষ্টি অর্জনের তাওফিক দাও। তোমার বেহেশতের বাগানের মাঝে আমাকে স্থান দাও। হে অসহায়দের দোয়া কবুলকারী।
পরিশেষে, রমজানের এই শেষ সময়ের বরকত যেন আমাদের প্রত্যেকের জীবনে প্রতিফলিত হয় এবং আল্লাহ যেন আমাদের নাজাতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেন—এই প্রার্থনাই সকল মুমিনের অন্তরে।
সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে