admin

প্রকাশিত: 6:26 AM, May 11, 2026

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

সুনামগঞ্জ সমিতি সিলেট’র সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সাবেক সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার, চৌহাট্টায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক এ ছিনতাইয়ের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি সিলেট’র সভাপতি অ্যাডভোকেট মোঃ মোজাককির হোসেন কামালী, সহ সভাপতি অধ্যাপক মোঃ দিলওয়ার হোসেন বাবর, সহ সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদ, সাধারণ সম্পাদক ড. মোঃ দিদার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাসমির রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নেছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আতিকুর রেজা চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক আবু তাহের মোহাম্মদ তারেক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, মহিলাবিষয়ক সম্পাদক লিপি বেগম, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ ধর্মবিষয়ক সম্পাদক পিয়ুষ পুরকায়স্থ টিটু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক শওকত হাসান আখনজি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জ্বল বখত, পর্যটন বিষয়ক সম্পাদক রকিব উল্লাহ, সদস্য প্রফেসর ড. তফায়েল আহমদ, সদস্য মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সদস্য শাহ মোঃ আতাউর রহমান কামালী, সদস্য অধ্যক্ষ খছরুজ্জামান, মো. ফখরুল ইসলাম, জামালগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

মোগলাবাজারে সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা

মোগলাবাজারে সিলেট বিভাগীয় জিয়া মঞ্চের সম্মেলন সফল করার লক্ষ্যে কর্মীসভা

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর, মিয়ানমার সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জোর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর, মিয়ানমার সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতায় জোর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে থামছে না টিলা কাটা

সিলেটে প্রশাসনের অভিযান ও মামলা সত্ত্বেও থামছে না নির্বিচারে টিলা কাটা। নগরীর টিলাগড়, মেজরটিলা, পাঠানটুলা, ৩৬ নম্বর ওয়ার্ড এবং সদর

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সাবেক কাউন্সিলর শান্তনু দত্ত সনতু’র বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও রাজনৈতিক অপতৎপরতার অভিযোগ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শান্তনু দত্ত সনতু

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেটের নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর

সিলেট নগরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে একাধিক প্রকল্প হাতে নিয়েছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। এসব প্রকল্প

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট মেলায় আয়ের ৮ কোটি টাকা কার পকেটে, ক্ষুব্ধ উদ্যোক্তারা

সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স আয়োজিত মেলা শেষ হয়েছে। মেলার আয়ের সঠিক হিসেব না পাওয়া এবং অব্যবস্থাপনার কারণে সিলেট উইমেন্স

হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

হবিগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,