admin
প্রকাশিত: 5:49 PM, November 23, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
‘বাবার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। আজ সেই ভাই নেই। মা সন্তান হারিয়ে প্রতিদিন জায়নামাজে বসে চোখের পানি ফেলেন। ভাবি হারিয়েছেন স্বামী, সন্তানরা হারিয়েছে বাবাকে। আমরা শুধু ভাই হত্যার বিচার চাই।’ কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নিহতের ছোট বোন শাহ আছমা জাহান।
যুক্তরাজ্যপ্রবাসী সিলেট নগরের চৌকিদেখী এলাকার বাসিন্দা শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে তাঁর পরিবার।
গতকাল রবিবার সিলেট নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের ছোট বোন শাহ আছমা জাহান লিখিত বক্তব্যে এসব দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তাঁদের শোকাহত মা জাহানারা বেগম, যুক্তরাজ্যপ্রবাসী বড় ভাই শাহ সালাহ উদ্দিন মিছবাহ ও আনসার মিয়া, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
লিখিত বক্তব্যে শাহ আছমা জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তাঁর বড় ভাই শাহ বুরহান উদ্দিন শফি। ৩০ জানুয়ারি চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১ জানুয়ারি তিনি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের একটি হাওর থেকে পুলিশ তাঁর ভাইয়ের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে গত ২০ ফেব্রুয়ারি প্রধান আসামি ওসমানীনগরের উছমানপুর গ্রামের সৈয়দ মহিবুর ছামাদ ওরফে শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি ঘেচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে তাহিরুল হককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
এ ছাড়া দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর অন্যতম আসামি জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুল মুহিত মায়েদ গত ৩ নভেম্বর জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এতে এজাহারভুক্ত পলাতক আসামিদেরও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানান শাহ আছমা।
আসামিদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে সংবাদমাধ্যম, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী, স্বজন, বন্ধু-বান্ধব এবং সুনামগঞ্জের জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকার মানুষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের উদ্যোগে বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাহ আছমা বলেন, ‘আমার ভাইয়ের অপরাধ কী ছিল? কেন তাঁকে নির্মম নির্যাতন করে হত্যা করা হলো? কেন তাঁর মরদেহ পুড়িয়ে ফেলা হলো? মৃত্যুর আগে তাঁকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছে, তা একমাত্র আল্লাহ জানেন।’
তিনি বলেন, প্রায় সাড়ে চার বছর আগে বাবা মরহুম হাজী সমছু মিয়ার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফি তাঁদের বাবার মতো আগলে রেখেছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের প্রতিটি সদস্য অসহায় হয়ে পড়েছেন। কোনো বিচারই ভাইকে ফিরিয়ে দিতে পারবে না, তবে ন্যায়বিচার তাঁদের একমাত্র প্রত্যাশা।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা দীর্ঘসূত্রতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম তদারকির আবেদন জানান তিনি। এ ছাড়া সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিকদের উদ্দেশে শাহ আছমা বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত এ হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী প্রতিবেদন অব্যাহত রাখার অনুরোধ তাঁদের। পরিবারের দাবি, শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেটের সংবাদ ডেস্ক: উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ
সিলেটের সংবাদ ডেস্ক: ‘বাবার মৃত্যুর পর বড় ভাই বুরহান উদ্দিন শফিই ছিলেন পরিবারের অভিভাবক। আজ সেই ভাই নেই। মা সন্তান
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট বিভাগের প্রায় ৩০ লাখ প্রবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে নিজেদের মধ্যে শক্তিশালী জনমত গড়ে তোলার আহ্বান জানিয়েছেন
সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলা রক্ষায়
প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি এবং প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি আগ্রহ বাড়ানোর
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে। দুর্নীতি ও