admin
প্রকাশিত: 6:14 AM, April 1, 2026
স্টাফ রিপোর্টার:
আজ পহেলা এপ্রিল, বিশ্বজুড়ে দিনটি ‘এপ্রিল ফুল’ বা অন্যকে বোকা বানানোর দিন হিসেবে পরিচিত। প্রতিবছর এই দিনে বন্ধুবান্ধব বা পরিচিতজনদের সাথে ছোটখাটো কৌতুক বা মজার ছলে মিথ্যা বলে আনন্দ পাওয়ার চেষ্টা করেন অনেকে। তবে এই ‘নিছক আনন্দ’ অনেক সময় বড় ধরনের বিপদ বা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই পহেলা এপ্রিল উদযাপনে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিগত কয়েক বছরে দেখা গেছে, এপ্রিল ফুল পালন করতে গিয়ে অনেকে অসুস্থতা, মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনার মিথ্যা খবর প্রচার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে এই ধরনের গুজব মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগী ব্যক্তি বা পরিবার চরম মানসিক উদ্বেগের শিকার হন। এমনকি হার্ট অ্যাটাকের মতো গুরুতর ঘটনাও ঘটার নজির রয়েছে।
ডিজিটাল নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আজকের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা উচিত নয়। বিশেষ কওে কারো মৃত্যু বা দুর্ঘটনার ভুয়া খবর দেওয়া। অগ্নিকাণ্ড বা বড় কোনো দুর্যোগের গুজব ছড়ানো। ব্যক্তিগত সংবেদনশীল তথ্য নিয়ে কৌতুক করা।
এপ্রিল ফুল ডে-র উৎপত্তি নিয়ে নানা ঐতিহাসিক বিতর্ক থাকলেও, আধুনিক সমাজে এটি কেবল বিনোদনের মাধ্যম হিসেবেই দেখা হয়। তবে সমাজবিজ্ঞানীরা বলছেন, বিনোদনের নাম করে কাউকে অপদস্থ করা বা সামাজিকভাবে হেয় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ধর্মীয় বা জাতিগত অনুভূতিতে আঘাত লাগে এমন কোনো কাজ থেকে বিরত থাকা জরুরি।
“আনন্দ করুন, কিন্তু তা যেন অন্যকে কষ্ট না দেয়। পহেলা এপ্রিলে এমন কোনো কৌতুক করবেন না যা কারো জীবনের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। বিশেষ করে কোনো ভুয়া নিউজ লিংক বা গুজব ছড়াবেন না।” আজকের দিনে যেকোনো তথ্যের সত্যতা নিশ্চিত করতে মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য উৎসের ওপর ভরসা রাখুন। নিছক কৌতুকের বশবর্তী হয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না বা সামাজিক অস্থিরতা তৈরি হয় এমন কিছু করবেন না। আপনার সচেতনতাই পারে একটি আনন্দঘন দিনকে নিরাপদ রাখতে।
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার