admin

প্রকাশিত: 5:16 AM, April 23, 2026

নিয়োগের নামে অর্থ লেনদেন করবেন না: সিসিক প্রশাসক

নিয়োগের নামে অর্থ লেনদেন করবেন না: সিসিক প্রশাসক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের প্রলোভন দেখিয়ে একটি অসাধু চক্র সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে চাকরিপ্রত্যাশীদের সতর্ক থাকার এবং কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য বিশেষ আহŸান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

প্রশাসক এক বিবৃতিতে জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগও নেই। একটি প্রতারক চক্র জালিয়াতির আশ্রয় নিয়ে ভুয়া আশ্বাসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে—এমন তথ্য সিসিক কর্তৃপক্ষের নজরে এসেছে।

নাগরিকদের সতর্ক করে প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি কর্পোরেশনের কোনো কাজ বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তবে সেটি সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের কোনো প্রলোভনে কেউ যেন পা না দেন।

তিনি আরও স্পষ্ট করেন যে, সিলেট সিটি কর্পোরেশনের নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য বা বিজ্ঞপ্তি শুধুমাত্র সরকারি বিধিমোতাবেক সিটি কর্পোরেশনের নিজস্ব দাপ্তরিক ওয়েবসাইট ও শীর্ষস্থানীয় সংবাদপত্রের মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশায় বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি বিনীত অনুরোধ জানান।

সাধারণ মানুষের প্রতি আহŸান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই অসাধু চক্রের সাথে অর্থ লেনদেন না করেন। এ ধরনের কোনো প্রতারণা বা জালিয়াতির চেষ্টা নজরে এলে অথবা কেউ শিকার হলে দ্রæত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও এই চক্রের তৎপরতা বন্ধে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।