admin

প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচিত হলে পিছিয়ে পড়া জকিগঞ্জ-কানাইঘাটের রূপ পাল্টানোর সর্বোচ্চ চেষ্টা করব

নির্বাচিত হলে পিছিয়ে পড়া জকিগঞ্জ-কানাইঘাটের রূপ পাল্টানোর সর্বোচ্চ চেষ্টা করব

সিলেট-৫ আসনের খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলাকে একটি মডেল ও আদর্শ সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। গতকাল রবিবার জকিগঞ্জের শরীফগঞ্জ বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট অঞ্চলের মানুষ যুগের পর যুগ অবহেলার শিকার হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান—প্রতিটি খাতেই এই জনপদের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থার পরিবর্তন সময়ের দাবি।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, আমি রাজনীতি করি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার আদায়ের জন্য। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার প্রতিটি সমস্যা আমার ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেব। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই তার মূল লক্ষ্য।
খেজুর গাছ মার্কার এই প্রার্থী বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা তাকে নতুন করে অনুপ্রাণিত করছে। গণসংযোগে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও উল্লেখ করেন।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, জকিগঞ্জ-কানাইঘাটকে আর পিছিয়ে রাখা যাবে না। এই জনপদের মানুষ যোগ্য নেতৃত্ব চায়, ন্যায়ভিত্তিক রাজনীতি চায়। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় এই আসনকে দেশের জন্য একটি উদাহরণ হিসেবে দাঁড় করানো সম্ভব। উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, শাহবাগ জামিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ সহ বিএনপি ও জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ। এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ খেজুর গাছ মার্কার প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামীর ভোটে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক