admin

প্রকাশিত: 9:27 AM, November 28, 2025

নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে: হুমায়ুন কবির

নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে: হুমায়ুন কবির

বিশ্বনাথ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, নোংরা রাজনীতি পরিহার করে সুন্দর রাজনীতি করে দেশ এগিয়ে নিতে হবে। দুর্বলতার স্থান থেকে রাজনীতি হয় না। বড় মন নিয়ে রাজনীতি করতে হয়। প্রতিহিংসার রাজনীতির পরিহার করে সুন্দর ও পরিছন্ন রাজনীতি করতে হবে। দূর্র্বল হার্র্ড নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি হল বড় মনের জায়গা।

তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর কারিকোনাস্থ গ্রামের বাড়ীতে বিশ্বনাথ উপজেলা পৌর ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনির মিয়া, বিএনপি নেতা জয়নাল আবেদীন, খায়রুল আমিন আজাদ, ইকবাল হোসেন, জয়নাল মিয়া।

উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্যা রুমেল আলী ও যুবদল নেতা আমির আলীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপি নেতা হারিছ আলী, কয়েছ মিয়া, ইউপি সদস্য সাজিদুর রহমান সুহেল, মাহতাব উদ্দিন, ডাক্তার রফিকুল আলম ইকবাল, তকলিছ আলী, মতছির আলী, কামরুল ইসলাম বাদশা, আমির আলী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুবদল নেতা আব্দুল কাইয়ুম, ইউপি সদস্য আগুর আলী, লায়েক আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদের সদস্য জুমুর সুলতানা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিব, আক্তার হোসেন, যুবদল নেতা জাকির হোসেন, মঞ্জুর আলী, আপ্তাব আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ আলী শিপলু, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল নেতা রিজু আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নজরুল ইসলাম, পৌর বিএনপির সদস্য দিলোয়ার হোসেন সজিব, বিশ্বনাথ উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, তারেক আহমদ, শিপন আহমদ, জুনেদ আহমদ, দুদু মিয়া, আনসার আলী, আশিক আলী, পৌর যুবদল নেতা জামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা শেখ শাহজাহান, কাপ্তান মিয়া, সাকিল আহমদ, মুকিত খান, রুহেল মিয়া, সফিকুল ইসলাম, নুরুল ইসলাম, জামাল আহমদ, সামছুল ইসলাম, ইছবর মিয়া, কাওছার আহমদ রাজিব, কয়েছ আহমদ, সুমন আহমদ। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা শানুর মিয়া।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,