admin

প্রকাশিত: 11:29 AM, September 20, 2026

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী নেতৃত্বে দেশীয় তেল-গ্যাস অনুসন্ধান, উত্তোলন এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিএনজি খাত দেশের গণপরিবহন ও অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। তাই এই খাতের ব্যবসায়ীদের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে।

গতকাল শনিবার দুপুরে সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ সংগঠন কার্যালয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী মো. কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, প্রফেসর সিরাজুল হক, লুৎফুর রহমান, আলী আফসার মো. ফাহিম, আনহার উদ্দিন, সাজুওয়ান আহমদ, লোকমান আহমদ মাছুম, এম মনোয়ার হোসেন, অ্যাডভোকেট নাদিম রহমান, ফরিদ আহমদ, মতিন আহমদ চৌধুরী এবং সাইমুন আলম সেতু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।

অনুষ্ঠানের জালালাবাদ গ্যাসের নবনিযুক্ত পরিচালক বদরুজ্জামান সেলিমকে অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ

সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সাথে মতবিনিময় সিএনজি খাতের প্রতিটি যৌক্তিক দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করা হবে: বদরুজ্জামান সেলিম

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম টিপুকে

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

ছাত্রলীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার কোতোয়ালী মডেল থানা পুলিশের সফল অভিযান

স্টাফ রিপোর্টার: নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাতে ঘটিকায় থানা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

৩৪ দিনে সিলেটের মাজারের দানবাক্সে মিললো ৮৮ লাখ টাকা

স্টাফ রিপোর্টার: ৩৪ দিনে সিলেটের হযরত সাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে পাওয়া গেছে ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জে তিন সন্তানকে হত্যা করে পিতার আত্মহত্যার চেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জের ধরে তিন শিশুসন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক পিতা। এতে তিন

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

ঘোষগাঁওয়ে ‘সাজনা গ্যাং’-এর অপকর্ম

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও