admin

প্রকাশিত: 6:48 AM, June 14, 2026

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের

পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের

মহাপরিকল্পনা ইতিহাসে মাইলফলক হয়ে
থাকবে : আবুল কাহের চৌধুরী শামীম

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক কক্সবাজারের ডুলাহাজারায় ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদ সিলেট-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সিলেটের সদর উপজেলার বাইসটিলায় জেলা পরিষদের মালিকানাধীন ‘ন্যাচারাল পার্ক’-এ উৎসবমুখর পরিবেশে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব, সবুজ ও বাসযোগ্য রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশভার গ্রহণের পর থেকেই পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়ন বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে মহতি মহাপরিকল্পনা তিনি গ্রহণ করেছেন, তা দেশের ইতিহাসে পরিবেশ রক্ষায় মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের বনভূমির পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যুগান্তকারী ভূমিকা রাখবে। সরকারের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে এবং প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদেরকে একযোগে কাজ করতে হবে।

আবুল কাহের চৌধুরী শামীম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দূরদর্শী উদ্যোগ কেবল আমাদের পরিবেশ রক্ষা করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করবে। সিলেট অঞ্চলে বনায়ন বৃদ্ধি এবং পাহাড় ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি একটি মাইলফলক হয়ে থাকবে। জেলা পরিষদের উদ্যোগে এই কর্মসূচির মাধ্যমে সিলেট জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের এই বিশাল সাফল্যকে টেকসই করতে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। শুধু গাছ রোপণ করলেই হবে না, তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, সহকারি প্রকৌশলী মো. মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রকৌশলী সূর্য সেন রায়, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম কামারুজ্জামান মাসুম, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমদ-সহ সিলেট জেলা পরিষদের কমৃকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ