admin
প্রকাশিত: 1:25 PM, November 23, 2025
ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম দেখিয়ে পিএসএল থেকে জাতীয় দলে ডাক পান পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শনিবার তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে জয় নিশ্চিত করেছেন।
এ ছাড়া পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে ফারহান গড়েছেন এক পঞ্জিকা বর্ষে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে মাত্র ১২৮ রান তোলে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা শাহিবজাদা ফারহানের ব্যাটিং ঝড়ে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে। ৪৫ বলে ৬ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন এই ডানহাতি ওপেনার। এর মধ্য গত এক পঞ্জিকা বর্ষে ১০২টি ছয় মেরেছেন ফারহান। সবমিলিয়ে বিশ্বের ১২ ব্যাটারের এই রেকর্ড থাকলেও, পাকিস্তানের ক্ষেত্রে এটি প্রথম কীর্তি।
চলতি বছরে শাহিবজাদার চেয়ে বেশি ছক্কা মেরেছেন কেবল দুজন। করনবির সিং ১২২ এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মেরেছেন ১০৩টি ছক্কা। এ ছাড়া ২০২৫ সালে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৫টি ফিফটি করার রেকর্ডও যৌথভাবে এই তিনজনের দখলে। শাহিবজাদার আগে করনবির ও পুরান ১৫টি হাফসেঞ্চুরি করেন এই বছর। এ ছাড়া জস বাটলার ১৪ ও শাই হোপ ১৩টি ফিফটি করেছেন।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ৫৭, ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে ওই ইনিংস খেলেন শোয়েব মালিক। গতকাল তাকে ছাড়িয়ে শাহিবজাদা ৮০ রান করেছেন। এ ছাড়া তার হাঁকানো ৫টি ছয় লঙ্কানদের বিপক্ষে পাকিস্তানি ব্যাটারের হিসাবে এক ম্যাচে সর্বোচ্চ।
সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপেও পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন শাহিবজাদা ফারহান। দুটি ফিফটি ও ভারতের বিপক্ষে ফাইনালে ৪০ রান করা এই ব্যাটার পুরো টুর্নামেন্টে ২১৭ রান করেন। অথচ ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্ম দেখানো এই ডানহাতি ব্যাটার জাতীয় দলে প্রথম চার টি-টোয়েন্টিতে ৩০–এর গণ্ডিও পেরোতে পারেননি। সেই সীমা পার করার পর থেকেই ফারহান ব্যাটে রীতিমতো ঝড় অব্যাহত রেখেছেন।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ