admin
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
সিলেট জেলা বিএনপির সহ-অর্থ বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ রাসেলের পারিবারিক উদ্যোগে জকিগঞ্জে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কমর উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহেদ আহমদ রাসেল স্থানীয়দের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সাহেদ আহমদ রাসেল বলেন, “নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আজ উন্নয়ন ও পরিবর্তনের পথে এগিয়ে যাচ্ছে। দেশ গড়ার এই মহৎ যাত্রায় আমাদের সকলের আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে কৃষকদের স্বার্থে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং সরকারি দপ্তরগুলোতে কাজের গতি ফেরাতে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মানিকপুর ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং অনেককে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রতিটি প্যাকেটে যে পরিমাণ সামগ্রী দেওয়া হয়েছে, তা দিয়ে একটি পরিবার কমপক্ষে এক সপ্তাহ ইফতার করতে পারবে। সাহেদ আহমদ রাসেল আশ্বাস দেন যে, সামর্থ্য অনুযায়ী প্রতি বছর এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে পুরো উপজেলাব্যাপী এই সহায়তা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি দেলওয়ার হোসেন, সাবেক আহ্বায়ক সুজন আহমদ, সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, কাজী ছাদিকুর রহমান, ছাব্বির আহমদ, বাহার উদ্দিন, মাহতাব উদ্দিনসহ এলাকার সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম
সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই। শুক্রবার সকাল ৬
বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ
১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী