admin
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের নরসীমপুর গ্রামে দুইশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার উদ্যোক্তার নিজ বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সামগ্রীগুলো বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও ৪নং রামপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী খসরুজ্জামান খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মহরম চ্যারিটি অর্গানাইজেশন ইউকে ট্রাস্টের সভাপতি হাজী মহরম আলী, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম আলী, বিএনপি নেতা আলকাছ আলী, আব্দুল মোমিন, আব্দুস সোবহান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের এমন মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি এলাকার আর্তমানবতার সেবায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। আব্দুল মজিদ ও তাঁর পরিবারের পক্ষ থেকে রমজানের এই উপহার সাধারণ মানুষের মনে প্রশান্তি দেবে। সমাজের সামর্থ্যবান ও প্রবাসীদের এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত যাতে রমজানে কেউ অনাহারে না থাকে। বক্তারা আরও বলেন, এই ধরনের সামাজিক ও দাতব্য কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক