admin
প্রকাশিত: 7:23 AM, June 6, 2026
আহমেদ শাকিল:
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) প্রিপেইড বিদ্যুৎ মিটারে টাকা রিচার্জ করতে গিয়ে দীর্ঘ সংখ্যার টোকেন ব্যবস্থার কারণে ভোগান্তির অভিযোগ তুলেছেন সিলেট সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মিটারে টাকা ঢোকানোর জন্য যে টোকেন দেওয়া হয়েছে, সেখানে প্রায় দুই শতাধিক সংখ্যা টাইপ করতে হচ্ছে, যা সাধারণ গ্রাহকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। ভুক্তভোগী গ্রাহকের ভাষ্য, তিনি প্রিপেইড কার্ডে টাকা লোড করার জন্য লোক পাঠিয়েছিলেন। পরে ফিরে এসে জানানো হয়, প্রায় ২০০ সংখ্যার একটি টোকেন দেওয়া হয়েছে।
বিষয়টি দেখে তিনি বিস্মিত হন এবং প্রশ্ন তোলেন, প্রযুক্তি ও সফটওয়্যার উন্নয়নের এই যুগে এত দীর্ঘ সংখ্যার টোকেন কেন ব্যবহার করা হচ্ছে।তিনি আরও বলেন, বিদ্যুৎ অফিসে কর্মরত কর্মকর্তারা শিক্ষিত হওয়া সত্ত্বেও গ্রাহকদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না।
একটি সেবামূলক প্রতিষ্ঠানের উচিত জনগণের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া। কিন্তু দীর্ঘ টোকেন নম্বরের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও কম শিক্ষিত গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ছেন। পোস্টে তিনি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের ছোট ছোট সমস্যার সমাধান করা গেলে সাধারণ মানুষের কষ্ট অনেকটাই কমবে এবং সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই দীর্ঘ সংখ্যার টোকেন ব্যবস্থাকে অযৌক্তিক উল্লেখ করে সহজ ও আধুনিক পদ্ধতি চালুর দাবি জানিয়েছেন। গ্রাহকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রিপেইড মিটার রিচার্জ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং জনবান্ধব করবে।
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে
নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল
নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।
সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর
ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক