admin
প্রকাশিত: 10:04 AM, February 8, 2026
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পক্ষে ফয়সল আহমদ চৌধুরীর পর এবার মাঠে নেমেছেন ওই আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে ধানের শীষের সমর্থনে আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমরান চৌধুরীর পক্ষে কাজ করতে এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করতে আহ্বান জানান।
সৈয়দা আদিবাও জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীর মতো আসনটিতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। তবে প্রতীক বরাদ্দের পরপরই সিলেট-৬ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী সবাই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এমরান আহমদ চৌধুরীকে সমর্থন জানান।
মোকামবাজারের জনসভায় বক্তব্যকালে সৈয়দা আদিবা হোসেন বলেন- আমরা ১৫-১৬ বছরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছি। সেই সুযোগ কাজে লাগিয়ে, ১২ ফেব্রুয়ারি সকাল সকাল সবাইকে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ অর্থাৎ- এমরান আহমদ চৌধুরীর প্রতীকে সিল মেরে জনগণের দল বিএনপিকে বিজয়ী করবেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রকৃত উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। তাই আপনারা কারো ফাঁপা আশ্বাসের ফাঁদে পা না দিয়ে এমরান আহমদ চৌধুরীকে ১২ তারিখ নির্বাচিত করুন, আপনারা কাঙ্খিত উন্নয়ন উপহার পাবেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে এবং বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জাসাসের কেন্দ্রীয় সভাপতি হেলাল খান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান জিলাল উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারী-শিশু দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাড. মুজিবুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বাংলাদেশ আনজুমানে আলসাহ থেকে সাবেক ৩ বারের এমপি প্রার্থী রফিকুল ইসলাম, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, যুগ্ম-সম্পাদক এস এ রিপন, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, লন্ডন মহানগর বিএনপি নেতা ও ঢাকাদক্ষিণ সরকারী কলেজের সাবেক জিএস নোমান আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার, সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা তুফায়েল আহমদ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি সালেহ আহমদ, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সুহেল আহমদ, সুজা আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজু আহমদ, ভাদেশ্বর ৮ নং ওয়ার্ডের আল-ইসলাহ সভাপতি মাওলানা মুক্তার আলী, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নবিল ও ভাদেশ্বর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি এনু মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি নেতা, ইউপি সদস্য সাহেদ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির উদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির বিএনপি সভাপতি মুহিব আলী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ