admin
প্রকাশিত: 11:20 AM, November 4, 2026
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ এর বর্ণাঢ্য পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (০৪ নভেম্বর) ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসা হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে শতাধিক শিশু-কিশোর এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
প্রতিযোগিতায় কিরাত, হামদ-নাত, ইসলামিক গজল, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে সানন্দচিত্তে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার ফিল্ড সুপারভাইজার মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে এবং হাফিজ মাওলানা জুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল ওয়াহহাব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ইসলামিক ফাউন্ডেশন ফেঞ্চুগঞ্জ উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা এনামুল হক, সাধারণ কেয়ারটেকার মাওলানা আতিকুর রহমান সুজন, মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন—মাওলানা আবুল বাশার, মাওলানা সৈয়দ মওদুদ আহমদ, মাওলানা আজির উদ্দিন, মাওলানা আব্দুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ রাসেল, মাওলানা আব্দুর রশিদ এবং হাফিজ আব্দুল মান্নান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে বক্তারা বলেন, শিশু-কিশোরদের সুকোমল মননে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের প্রতিযোগিতার বিকল্প নেই। ইসলামিক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে শিশুরা যেমন কুরআন ও দীনি শিক্ষা লাভ করছে, তেমনি সুস্থ ও সুন্দর সংস্কৃতি চর্চার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।