admin

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬

বাজারদরের বেশি নিলে ছাড় নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাজারদরের বেশি নিলে ছাড় নেই: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
  • ‘শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে’

স্টাফ রিপোর্টার:

পবিত্র রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত বাজারদরের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বাজার পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, যে পণ্য ৪০-৫০ টাকা ছিল, তা হঠাৎ ১২০ টাকায় উঠে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের চাহিদাকে পুঁজি করে যারা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে, সরকার তাদের কঠোরভাবে দমন করবে বলে তিনি জানান।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “রমজান ইবাদতের মাস। আমি নিজেও ইবাদত করি, আপনারাও করেন। দয়া করে এই সময়ে অতিরিক্ত দাম নিয়ে মানুষের কষ্ট বাড়াবেন না।” তিনি ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা করার এবং ক্রেতাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ জানান।

বাজার মনিটরিং প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী স্বীকার করেন, ঢাকা শহরের বিশাল আয়তনের প্রতিটি বাজারে একযোগে সরকারি টিম পাঠানো কঠিন। তবে বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম নিয়মিত কাজ করছে। সম্প্রতি ভোক্তা অধিকারের কর্মকর্তার ওপর হামলার প্রসঙ্গে তিনি জানান, এ ঘটনায় ইতিমধ্যে মামলা হয়েছে এবং সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের দুই কোটিরও বেশি মানুষের বাজার ব্যবস্থাপনা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। বাজার স্থিতিশীল রাখতে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার সহযোগিতা কামনা করেন। তিনি আশ্বস্ত করেন, বাজার যেন গুটিকয়েক অসাধু ব্যক্তির হাতে জিম্মি না থাকে, সে বিষয়ে সরকার তীক্ষ্ণ নজর রাখছে এবং খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ এবং অতিরিক্ত সচিব (আইআইটি) বিচিত্র বড়ুয়াসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে মন্ত্রী দেশের বৃহৎ পাইকারি কাঁচাবাজার কারওয়ান বাজারে যান এবং সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল