admin
প্রকাশিত: 7:25 AM, April 25, 2026
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টা ২০ মিনিটে মন্ত্রীর সিলেটস্থ নিজ বাসভবনে যান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দীন, হাজী মকবুল হোসেন, হাজী বাবুল মিয়া, খোবের হোসেন, আবদুল্লাহ আল-মামুন সামুন, ইমন আহমদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান জনি, শাহ আলম শাহান, হাজী তজম্মুল খান, হাজী আমিন উদদীন, রাসেল আহমেদ, রহমত উল্লাহ, আমিনুর রশিদ আমিন, খয়েছ বকস, লয়েক আহমদসহ আরও অনেকে।
মতবিনিময়কালে মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাজার দর স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহŸান জানান।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিম উল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধার্থে দেওয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কালিঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সুনামগঞ্জে সামাজিক ও গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে শতাধিক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মধ্যে ৩ কোটি টাকার বরাদ্দের চেক বিতরণ করেছে জেলা
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর