admin
প্রকাশিত: 7:08 AM, April 25, 2026
আক্তার হোসেন :- সিলেটের জালালাবাদ থানায় মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত দেলোয়ার হোসেন (৪৫) হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই দীর্ঘসূত্রতা এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে জালালাবাদ থানাধীন গালমশাহ বাজার এলাকা। হাজার হাজার এলাকাবাসী ও নিহতের স্বজনদের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডের ১৪ দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করেনি। বক্তারা অভিযোগ করেন, “আমরা ধারণা করছি, সিলেট জালালাবাদ থানার পুলিশ ঘুষের বিনিময়ে আসামিদের ধরছে না।” প্রশাসনের এই রহস্যজনক নীরবতা এবং ধীরগতিকে তারা সুবিচার পাওয়ার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন। অবিলম্বে আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাবার অপেক্ষায় ৩ বছরের শিশু মানববন্ধনে উপস্থিত সবার চোখের কোণে পানি নিয়ে আসে নিহত দেলোয়ার হোসেনের ৩ বছর বয়সী সন্তানের উপস্থিতি। বাবার হত্যার বিচার চেয়ে শিশুটির হাতে থাকা ফেস্টুনটি ছিল পুরো মানববন্ধনের কেন্দ্রবিন্দু। শিশুটি বারবার সবার কাছে জানতে চাচ্ছিল, “আমার বাবা কোথায়? আমি বাবার কাছে যাব।” শিশুটির হাতের ফেস্টুনে লেখা ছিল— “আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।” এই দৃশ্য দেখে উপস্থিত হাজারো মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য শ্লোগান দেন।
ঘটনার প্রেক্ষাপট
উল্লেখ্য, গত ১০ এপ্রিল সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ গ্রামের ‘গালমশাহ কেন্দ্রীয় জামে মসজিদ’-এর নামকরণ নিয়ে পার্শ্ববর্তী খাসরগাঁও গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিরোধের জেরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে খাসরগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গালমশাহ গ্রামবাসীর ওপর হামলা চালায়। ওই হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।
উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী