admin

প্রকাশিত: 10:14 AM, February 15, 2026

বিএনপির মন্ত্রী সভায় সিলেটের যেতে পারেন যারা, হুমায়ুন নিয়ে বিশেষ কৌতুহল

বিএনপির মন্ত্রী সভায় সিলেটের যেতে পারেন যারা, হুমায়ুন নিয়ে বিশেষ কৌতুহল

স্টাফ রিপোর্টার:

শেষ ত্রয়োদশ নির্বাচন। দেশজুড়ে বিএনপিজুটের ভূমিধ্বস বিজয়। এখন সরকার গঠনের প্রস্তুতি। ধানের শীষের অভূতপূর্ব বিজয় হয়েছে সিলেটে। সব হিসেব নিকেশ পাল্টে নিরংকুশ বিজয় পেয়েছে ধানের শীষ। যাকে বলে ‘ওয়েল ডান”। এখন মন্ত্রী পরিষদ গঠন। সেই পরিষদে কয়জন স্থান পাবেন সিলেটের এ নিয়ে সজাগ দৃষ্টি ও কৌতুহল ব্যাপক। মানুষের মনের কথা ফুটে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ব্যক্ত হচ্ছ মানুষের প্রত্যাশা। সিলেট শুধু ধানের শীষের উর্বর ভূমি নয়, বিএনপি চেয়ারপার্সনের শ্বশুড় বাড়ীও। শ্বশুড় বাড়ীর লোকজন খালি হাতে ফিরিয়ে দেয়নি দামান্দ তারেক রহমানকে। উজাড় করে ভালােবাসার সর্বোচ্চ দিয়ে বিজয়ের শতভাগ পূর্ণ করছে ধানের শীষ। এখন সিলেটবাসী মুখিয়ে আছে, কিভাবে দামান্দ মূল্যায়ন করেন সিলেটবাসীকে। বিগত ফ্যাসিস্ট আমলর শেষ সরকার গঠনে মন্ত্রী পরিষদে বঞ্চিত হয়েছিলেন সিলেটের এমপিরা। এবার দেখার পালা। কি করছে বিএনপি তথা তারেক রহমান।

ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকজন নবনির্বাচিত এমপি ঢাকায় অবস্থান করছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এবারের মন্ত্রীসভায় সিলেটের কোন মন্ত্রী না থাকলেও একাধিক পদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কয়েকজন। এরমধ্যে টেকনোক্র্যাট করে প্রতিমন্ত্রী দেয়া হবে আরেকজনকে। দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দলের হাইকমান্ডে আলোচনা চলছে সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। একমাত্র হুমায়ুন কবির ছাড়া বাকী ৩ জনই নির্বাচিত সংসদ সদস্য। টেকনোক্রেট হিসেব মন্ত্রী সভায় সংযোগ ঘটবে হুমায়ুন কবিরের।

এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন সিলেটের সিনিয়র সাংবাদিক রাজু আহমদ। তিনি পোস্টে লিখেছেন বিএনপি সরকারে মন্ত্রী সভায় তবে কি সিলেটের ফুট মন্ত্রী নেই! একাধিক সূত্র মতে, বিএনপির য্গ্মু মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বিশ্ব পরিমন্ডলে পরিচিত একটি নাম। দক্ষ লোকও। সিলেট-২ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলনে তিনি। কিন্তু দলের হাইকমান্ড। এরপর সেই আসন ছেড়ে দেন বিএনপির তাহসিনা রুশদি লুনাকে। নির্বাচনে লুনার পাশে থেকে নিরংকুশ বিজয় নিশ্চিতে তার ভূমিকা ছিল অশেষ। ত্যাগি এই নেতার যোগ্যতা ঈষনীয়। দেশকে এগিয়ে নিতে হুমায়ুন কবির এর মতো লোকদের মূল্যায়ন জরুরী। সিলেটবাসীও মনে করে আন্তর্জাতিক দুনিয়ার সাথে যোগাযোগ রাখা দক্ষ লোকজন দেশ চালাতে দরকার। বিশ্বায়নের এ সময়ে হুমায়ুন কবিরের মেধা ও যোগ্যতা বিএনপির জন্য যেমন সম্পদ, তেমনি দেশেরও। কারন তিনি বাংলাদেশকে বিশ্ব সংযোগ নিয়ে যেতে বিশেষজ্ঞ এক মেধাবী ও পরীক্ষিত রাজনীতিক, প্রজ্ঞামান পার্সোনালিটি। তাই সিলেটবাসীর বিশেষ কৌতুহল হুমায়ুনে। হুমায়ুনের যথাযত মূল্যায়নে তৃপ্ত হবে সিলেটবাসী।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,