admin

প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিদেশে উচ্চ শিক্ষার প্রসেসিং বিষয়ে সিলেটের শাহী ঈদগায়ে শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার

বিদেশে উচ্চ শিক্ষার প্রসেসিং বিষয়ে সিলেটের শাহী ঈদগায়ে শিক্ষার্থীদের নিয়ে ফ্রি সেমিনার

উচ্চ শিক্ষা গ্রহনে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের প্রসেসিং বিষয়ে এক ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট নগরীর শাহী ঈদগাস্থ স্কলার্সহোম কলেজের হলরুমে এই সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমেদ। সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন স্কলার্সহোম কলেজ শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লে. কর্নেল অব. মনির আহমেদ ক্বাদেরী। এ সময় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার বিষয়ে সরাসরি প্রশ্নউত্তরে অংশগ্রহণ করেন।

এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরীর আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের পরিচালক জাকিরা ফাতেমা লিমি চৌধুরী। সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদেশী শিক্ষা বিশেষজ্ঞ পাভেল সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়কর আইনজীবী শিবানন্দ সিনহা, সমাজসেবী ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল। সেমিনারে সহযোগিতা করেন স্কলার্সহোম এর শিক্ষক মিনরুজ্জামান চৌধুরী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এডুকেশন কাউন্সিল হেড অফ এডমিন নাজমিন আরা চৌধুরী বিদেশে উচ্চ শিক্ষার প্রসেসিং বিষয়ে সেমিনার করার সুযোগ দেয়ায় স্কলার্সহোম এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমেদ মজুমদারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উচ্চশিক্ষায় অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড, সাইপ্রাস, ইউরোপে পড়াশোনায় যাওয়ার বিষয়ে সেমিনারে ব্যাপক আলোচনা করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সঠিক তথ্য, পরিকল্পনা ও সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের একাডেমিক যোগ্যতা, ভাষাগত দক্ষতা, স্কলারশিপ সুযোগ এবং ভিসা প্রসেস সম্পর্কে আগেভাগে ধারণা থাকলে কাক্সিক্ষত দেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহজ হয়। বক্তারা আরও বলেন, প্রতারণা এড়িয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে সঠিক গাইডলাইন অনুসরণ করা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী দেশ ও বিষয় নির্বাচন করার পরামর্শ দেন তারা। এছাড়াও প্রসেসিং সর্ম্পকে যেকোন বিষয়ে জানতে ০১৭১৬-৪৬৬১৮২ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের তথ্যবহুল আয়োজনকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন এবং শিক্ষার্থীদের জানার বিষয়ে সেমিনারের আয়োজন করায় আয়োজকদেরকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক