admin

প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৬

বিপিজেএ ও ধরা’র আলোকচিত্র প্রতিযোগিতায় সিলেটের নাসিরের ৩য় স্থান অর্জন

বিপিজেএ ও ধরা’র আলোকচিত্র প্রতিযোগিতায় সিলেটের নাসিরের ৩য় স্থান অর্জন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ও ধরা’র যৌথ আয়োজনে ‘প্রকৃতি ও পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে ডেইলি স্টারের ফটো সাংবাদিক ও বিপিজেএ সিলেটের সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির তৃতীয় স্থান অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ জন ফটো সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতায় নাসিরের তোলা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিনের টিলা কেটে পরিবেশ ধ্বংসের একটি প্রামাণ্য আলোকচিত্র তৃতীয় স্থান অর্জন করে। ছবিটিতে পাহাড় কেটে পাথর উত্তোলনের ফলে প্রকৃতির ক্ষয় ও পরিবেশ বিপর্যয়ের বাস্তব চিত্র ফুটে ওঠে। প্রকৃতির প্রতি মানুষের নির্দয় আচরণ এবং তার প্রভাব অত্যন্ত শক্তিশালীভাবে উপস্থাপন করায় ছবিটি বিচারকদের প্রশংসা কুড়ায়।

এছাড়াও একই আয়োজনে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে তাঁর আরও দুটি আলোকচিত্র স্থান পায়, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। পরিবেশ, জনজীবন ও সামাজিক বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে তাঁর কাজ প্রশংসিত হয় উপস্থিত সবার কাছে।

সর্বশেষ সংবাদ

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

জাতীয় পুরস্কার অর্জন করায় আর্ট এন্ড অটিস্টিক স্কুলকে সংবর্ধনা

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

নগর ভবনে প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক

৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ গোল্ড মেডেল পেল মারিয়া মেহজাবিন মাওয়া

‎‎সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

টেন্ডার ছাড়াই পিয়াইন নদীতে লাখ লাখ টাকার চাঁদাবাজি

ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে মসজিদ স্কুল কবরস্থান ও বাজার

সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার পুটিকাটা বিল জলমহালের ইজারা পেয়েছে চাতল মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড

সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

সিলেট জেলা ও মহানগর যুবদলের লিফলেট বিতরণ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ: অ্যাড. মোমিনুল ইসলাম মোমিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে কৃষি খাতে উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি

জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক