admin

প্রকাশিত: 7:17 AM, May 16, 2026

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট’র সংবর্ধনা প্রদান

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট’র সংবর্ধনা প্রদান
বিয়ানীবাজারের উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি এমরান চৌধুরী
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার মানুষের ভালোবাসা ও বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকব। বিয়ানীবাজারের মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আত্মিক। আপনারা যে গুরুদায়িত্ব আমার কাঁধে অর্পণ করেছেন, তা পালনে আমি বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই। আমি বিশ্বাস করি, উন্নয়ন কোনো বিশেষ দলের নয়, বরং উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষের অধিকার।
তিনি বলেন, সুতারকান্দি স্থলবন্দর আমাদের অর্থনীতির প্রাণকেন্দ্র। এই বন্দরের আধুনিকায়ন এবং শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ আমার অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে। যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থা সহজ করতে পরিকল্পিত অবকাঠামো নির্মাণে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। বিয়ানীবাজার শিক্ষার পাদপীঠ। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভৌত কাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে যাতে আমাদের সন্তানরা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।”
তিনি আরো বলেন, সিলেট তথা বিয়ানীবাজারের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা যেন দেশে এসে হয়রানির শিকার না হন এবং তাদের বিনিয়োগ নিরাপদ থাকে, সেদিকে আমার কড়া নজর থাকবে। চারখাইকে থানায় উন্নীত করার বিষয়টি এলাকার দীর্ঘদিনের দাবি। প্রশাসনিক কাজকে জনগণের আরও কাছে নিয়ে যেতে আমি এই বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করব।
তিনি পরিশেষে বলেন, আসুন, আমরা ভেদাভেদ ভুলে একটি আধুনিক, স্মার্ট ও সমৃদ্ধ বিয়ানীবাজার গড়ে তুলি। আপনাদের পরামর্শ ও সহযোগিতা থাকলে ইনশাআল্লাহ বিয়ানীবাজার হবে সিলেটের এক রোল মডেল উপজেলা।
গত বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট নগরীর দরগাহ গেটস্থ হোটেল স্টার প্যাসিফিকে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিয়ানীবাজারের কৃতি সন্তান ও নবনির্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁকে সম্মানিত করার জন্য সমিতির সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট-এর সহ-সভাপতি তোফায়েল আহমদ খান, মুছলেহ উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, অর্থ সম্পাদক কবির আহমদ সিদ্দিকি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রাজ্জাকুজ্জামান চৌধুরী, সদস্য এমাদ হোসেন চৌধুরী, মো. হানিফ আহমদ, জাকির হোসেন খান, শহীদুল হাসান, মাহবুব আহমদ মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম, আবুল ফজল মো. আরিফ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, হোটেল স্টার প্যাসিফিক এর চেয়ারম্যান ফখর উদ্দিন আলী আহমদ, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিয়ানীবাজারের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামোর উন্নয়নে সংসদ সদস্যের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে সুতারকান্দি স্থল বন্দর উন্নয়ন, শেওলা-বিয়ানীবাজার সড়ক প্রশস্তকরণ এবং চারখাইকে থানায় উন্নীত করার মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী সমিতিটি দীর্ঘ কয়েক দশক ধরে বিয়ানীবাজারের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে বিএনপির মানববন্ধন

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট মহানগরের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি, জিন্নাহ-শওকতসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ২

নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

কানাইঘাটে পুলিশের কাছ থেকে ছাত্রলীগের ২ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কার

সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ