admin
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে পাল্লা দিয়ে বাড়ছে ভাইরাল জ্বরের প্রকোপ। উপজেলার প্রায় প্রতিটি ঘরেই হানা দিচ্ছে এই জ্বর। শিশু থেকে বৃদ্ধ—বাদ যাচ্ছেন না কেউই। পরিবারের একজন আক্রান্ত হলে দ্রুতই তা ছড়িয়ে পড়ছে অন্য সদস্যদের মাঝে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় চিকিৎসকদের চেম্বারে রোগীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে।
ভুক্তভোগী ও রোগীদের স্বজনরা জানান, এবারের জ্বরের ধরণ কিছুটা ভিন্ন। জ্বরের সঙ্গে থাকছে প্রচণ্ড শরীর ব্যথা, সর্দি এবং দীর্ঘস্থায়ী কাশি। আক্রান্ত হওয়ার পর সুস্থ হতে ৪ থেকে ৫ দিন সময় লাগছে, যা রোগীকে শারীরিকভাবে বেশ দুর্বল করে ফেলছে। অনেক ক্ষেত্রে জ্বর সেরে যাওয়ার পরও কাশি ও শারীরিক দুর্বলতা কাটছে না দীর্ঘ সময়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঈদুল ফিতরের পর থেকেই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে গড়ে চার শতাধিক রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। প্রাথমিক চিকিৎসায় অনেকে সুস্থ হলেও অবস্থা গুরুতর হওয়ায় বেশ কিছু রোগীকে হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে।
হাসপাতালে আসা এক রোগীর স্বজন বলেন, “প্রথমে বাচ্চার জ্বর হয়েছিল, এরপর তার মায়ের। এখন আমি নিজেই আক্রান্ত। শরীর ব্যথায় নড়াচড়া করা যাচ্ছে না। বাধ্য হয়ে হাসপাতালে আসতে হলো।”
এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুনির্মল বিশ্বাস বলেন, “আবহাওয়া পরিবর্তনজনিত কারণেই মূলত এই ভাইরাল জ্বরের প্রকোপ বেড়েছে। বেশিরভাগ রোগীই ২-৩ দিনের জ্বর ও প্রায় একই ধরণের উপসর্গ নিয়ে আসছেন। ভাইরাল জ্বর সাধারণত নির্দিষ্ট সময় পর নিজে থেকেই সেরে যায়, তবে এই সময়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।”
তিনি আরও যোগ করেন, “বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা আগে থেকেই শারীরিক জটিলতায় ভুগছেন, তাদের ক্ষেত্রে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রচুর পরিমাণ তরল খাবার ও পর্যাপ্ত বিশ্রাম এই রোগ থেকে দ্রুত সেরে উঠতে সাহায্য করে।”
সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপের বিশেষ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক নারী হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব ও
গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ
রুবেল আহমদ: শ্রমও ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নদী ভাঙন রোধ
এ কে আজাদ, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ
বিশ্বনাথ প্রতিনিধি: গ্রামীণ জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ হলো কমিউনিটি ক্লিনিক। প্রতিটি কমিউনিটি
মোঃ আল আমীন, জগন্নাথপুর: রিয়াজ রহমান, জগন্নাথপু থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের সুইচ গেইট এলাকার পূর্ব