admin
প্রকাশিত: 2:58 PM, April 16, 2026
বিশ^নাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা ফেরত চাওয়ায় ঘাতকের কুড়ালের আঘাতে শাহ আলম (২৪) নামে এক মাজারের খাদেম খুন হয়েছেন। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উ”চ বিদ্যালয় মাঠে এই নৃশংস হত্যাকাÐের ঘটনা ঘটে।
নিহত শাহ আলম উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত ছিফত আলীর তৃতীয় ছেলে। তিনি নিজ বাড়ির হযরত হানিফ শাহ মাওলা চিশতি (রঃ) মাজারের খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ঘটনায় ঘাতক মিজানুর রহমান (৩২)-কে আটক করেছে পুলিশ। আটক মিজানুর রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।
পারিবারিক ও ¯’ানীয় সূত্রে জানা গেছে, শাহ আলম ও মিজানুর রহমান পূর্ব পরিচিত এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। শাহ আলম মিজানের কাছে কিছু টাকা পাওনা ছিলেন। বুধবার দুপুরে ওই পাওনা টাকা আনতে মিজানের বাড়িতে যান তিনি। এসময় টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিজান ধারালো কুড়াল দিয়ে শাহ আলমের কাঁধে ও শরীরে উপুর্যুপরি আঘাত করে। রক্তাক্ত অব¯’ায় শাহ আলম মাটিতে লুটিয়ে পড়লে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং ঘাতক মিজানুর রহমানকে তার নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয়। হত্যাকাÐে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে পুলিশ কাজ করছে। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘাতক মিজানুর রহমানকে আমরা আটক করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাÐের মূল রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে। নিহতের পরিবার মামলার প্র¯‘তি নি”েছন এবং আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হবে।”
তরুণ এই খাদেমের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা আনোয়ার বেগম ও বড় ভাই শাহজাহান চিশতিসহ পরিবারের সদস্যরা এই নৃশংস হত্যাকাÐের বিচার ও ঘাতকের ফাঁসি দাবি করেছেন।
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।