admin
প্রকাশিত: 7:05 AM, April 25, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান কাটায় এখন পুরোদমে ব্যস্ত কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে চলছে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ। কাঁচা-পাকা সোনালি ধানে ভরে উঠেছে উপজেলার বিস্তীর্ণ হাওর ও মাঠ।
উপজেলার চাউলধনী হাওরসহ বেলার হাওর, মাদাইর হাওর, করইশাইল, তেরাছাপা ও অন্যান্য এলাকায় কম্বাইন হারভেস্টার ও শ্রমিকদের মাধ্যমে ধান কাটার কাজ চলছে। মাড়াই শেষে ধান শুকানো ও খড় সংরক্ষণেও ব্যস্ত কৃষক পরিবারগুলো।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৩০০ হেক্টর, তবে আবাদ হয়েছে ৭ হাজার ৩০৪ হেক্টর জমিতে। ইতোমধ্যে প্রায় ৪১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে। কৃষকরা জানান, এবার ফলন ভালো হলেও উৎপাদন খরচ ও ধানের ন্যায্যমূল্য নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। অনেকেই বলেন, বিঘা প্রতি ১৮–২০ মন পর্যন্ত ফলন পাচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, এবার ধানের ফলন সন্তোষজনক। কম্বাইন হারভেস্টার ব্যবহারের কারণে দ্রæত ধান কাটা সম্ভব হচ্ছে এবং কৃষকরাও উপকৃত হচ্ছেন।
অন্যদিকে কৃষি উদ্যোক্তারা বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে না বাড়ায় কৃষকেরা চাপের মধ্যে রয়েছেন। সার্বিকভাবে ভালো ফলনের কারণে কৃষকদের মাঝে স্বস্তি থাকলেও বাজারমূল্য নিয়ে উদ্বেগ এখনো রয়ে গেছে।
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে