admin
প্রকাশিত: 12:32 PM, December 1, 2025
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত নুরুল ইসলাম নাহিদ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার গভীর রাতে দুর্ঘটনায় আহত হওয়ার পর দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত নাহিদ রামপাশা ইউনিয়নের রামপাশা (উত্তরপাড়া) গ্রামের মাওলানা জয়নাল আবেদীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এক সন্তানের জনক নাহিদ নিজেই মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। গ্রামের ভেতরের একটি রাস্তায় তাঁর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে নাহিদের মাথা, মুখ ও চোখে মারাত্মক আঘাত লাগে। মাথার খুলির একাধিক জায়গা ফেটে যায়।
স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তাঁর মৃত্যু হয়।
ছেলে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পিতা মাওলানা জয়নাল আবেদীন। তিনি বলেন—“২০/২৫ বছর আগে আমার বড় ছেলেও মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। আজ চলে গেল আরেক ছেলে। এই শোক আমি কীভাবে সহ্য করবো? আল্লাহ যেন আমার ছেলেকে জান্নাতবাসী করেন। সবাই তার জন্য দোয়া করবেন।”
পরিবার জানায়, সোমবার এশার নামাজের পর নুরুল ইসলাম নাহিদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সুনামগঞ্জ প্রতিনিধি: জেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আবহমান অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম গতকাল শুক্রবার এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা জামে মসজিদে পবিত্র জুমার
স্টাফ রিপোর্টার: সিলেটের বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম আরেক দফা বেড়েছে। কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সিলেট মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও অলিগলিতে শোভা পাচ্ছে নানা রঙের শুভেচ্ছা ব্যানার
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে শেওলা-জকিগঞ্জ সড়কের পুনর্র্নিমাণকাজ নির্ধারিত প্রাক্কলন ও গুণগত মান অনুযায়ী সম্পন্ন করার দাবি জানিয়েছে শেওলা-জকিগঞ্জ রাস্তা সংস্কার
বিশ্বনাথের ২নং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা বলেছেন, দল যাকেই মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই
কর্মী দলের জন্য, দলও কর্মীর জন্য, এ ঐক্যই আমাদের শক্তি: ব্যারিস্টার রিয়াসাদ দলের জন্য কর্মী, আর কর্মীর জন্যও দল এই