admin

প্রকাশিত: 2:27 PM, May 6, 2026

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ১১ জুলাই

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ১১ জুলাই

সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার রাতে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন এই নির্বাচনী তফসিল ও নীতিমালা আনুষ্ঠানিকতা ঘোষণা করেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মো. আজিম উদ্দিন, সহকারী কমিশনার সেলিম আহমদ শিবলী, আফছর খান, আব্দুর রাজ্জাক রাজন, রুবেল বক্স, আজিজ খান সজিব।
এছাড়া নির্বাচন সংক্রান্ত যেকোনো আপিল নিষ্পত্তির জন্য মো. রিয়াজ মিয়াকে প্রধান করে ৩ সদস্যের একটি ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ গঠন করা হয়েছে। তারা হলেন সদস্য অধ্যাপক শহীদ আহমদ, মো: ফয়জুল হক।

তফসিল ঘোষণা অনুযায়ী এবারের নির্বাচনে ১১টি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। আগামী ১১ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সভাপতি (১টি), সহ-সভাপতি (২টি), সাধারণ সম্পাদক (১টি), যুগ্ম-সম্পাদক (১টি), সহ-সম্পাদক (২টি), সাংগঠনিক সম্পাদক (১টি), কোষাধ্যক্ষ (১টি), ধর্ম সম্পাদক (১টি), সমাজকল্যাণ সম্পাদক (১টি), দপ্তর ও প্রচার সম্পাদক (১টি) এবং কার্যকরী সদস্য পদে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ভোট দেবেন সাধারণ ভোটাররা।

তফসিল অনুযায়ী ভোটার তালিকা নবায়নের শেষ তারিখ ২৪ মে। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ জুন। প্রাথমিক ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি ৩ জুন। প্রাথমিক ভোটার তালিকার আপত্তির শুনানি ও নিষ্পত্তির ৪ জুন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ জুন। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ৭ ও ৮ জুন এবং জমা দেওয়া যাবে ৯ ও ১০ জুন। মনোনয়ন যাচাই-বাচাই ১১ জুন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১২ জুন। বাতিলকৃত মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল গ্রহণ ১৩ জুন। মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল শুনানি ও নিষ্পত্তি ১৪ জন। চূড়ান্ত মনোনয়ন পত্র প্রকাশ ১৫ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ জুন। বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা ১৭ জুন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ জুন। একই প্রতীকের একাধিক দাবিদার হলে লটারির মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে এবং ভোটগ্রহণ ১১ জুলাই। ফলাফলের বিরুদ্ধে আপিল ১৩ জুলাই। আপিল শুনানি ও নিষ্পত্তি ১৪ জুলাই। চূড়ান্ত ফলাফল প্রকাশ ১৫ জুলাই।

তফসিলে বলা হয় যে সকল সদস্যের বিগত ৩ বছরের হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন সার্টিফিকেট থাকবে, কেবল তারাই প্রার্থী হতে পারবেন। নির্বাচনের দিন প্রত্যেক ভোটার নির্বাচন কমিশন প্রদত্ত আইডি কার্ড প্রদর্শন করে ভোট দিতে হবে। কোন অবস্থাতে ভোটারের আইডি প্রদর্শন ছাড়া ভোটার ভোট দিতে পারবেন না। নির্বাচনের দিন কেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ। জমাকৃদ সকল পদের মনোননয় ফি এবং অন্যান্য ফি অফেরৎ যোগ্য। নির্বাচনের স্থান প্রত্যেক সদস্যদের চিঠি দিয়ে এবং মাইকিং করে জানানো হবে। দৈব দুর্বিপাতে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত যে কোন কার্যক্রম বন্ধ করলে তা পরবর্তী সরকারী ছুটির দিনে একই ভোটার তালিকা ও তফসিল অনুযায়ী সম্পন্ন হবে। কোনো ১ জন ভোটারকে একাধিক ব্যালেট পেপার দেয়া হবে না। একই ব্যক্তি একাধিক পদে প্রার্থী হতে পারবেন না।

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির অন্যতম সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো: আজিম উদ্দিন এর সভাপতিত্বে ও মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য সচিব এমদাদুল হক স্বপন এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন

ব্যবসায়ী সমিতির এডহক কমিটির (উপদেষ্টা) সদস্য বাবু ননী গোপাল দত্ত, বাবু বলাই দত্ত, মাসুদ চৌধুরী, এডহক কমিটির সদস্য ও অর্থ কমিটির সদস্য শিহাব খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির এডহক কমিটির যুগ্ম সদস্য সচিব উসমান গণি।

ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা মাসুম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন, আব্দুস সত্তার, সাবেক সাধারন সম্পাদক হাজী সেলিম আহমদ, সাবেক উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি মাসুক মিয়া আসিক, সিনিয়র ব্যবসায়ী ও ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, সিনিয়র ব্যবসায়ী আব্দুল বাসিত মহসিন, আব্দুল হান্নান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল জব্বার শাহী, সাবেক সিনিয়র সহ-সভাপতি জুবেল আহমদ, সহ-সভাপতি সাইদুল ইসলাম সাইদুল, সিনিয়র ব্যবসায়ী হাফিজ মুহিবুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল করিম সাচ্ছু, আজাদ রহমান, জুনেদ আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফারুক মিয়া, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, ব্যবসায়ী এডভোকেট সাদেক আহমদ, আবুল হাসান, নানু মিয়া, রুমন আহমদ, মানিক আহমদ, রুমেল আহমদ, আফজল আহমদ, সুহেল আহমদ, জামাল আহমদ, হযরত আলী তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুরে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক