admin

প্রকাশিত: 8:58 AM, January 30, 2026

বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র গণতন্ত্রের জীবন্ত দলিল : মিফতাহ সিদ্দিকী

বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের আলোকচিত্র গণতন্ত্রের জীবন্ত দলিল : মিফতাহ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বেগম জিয়ার সংগ্রমী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী কোনো সাধারণ প্রদর্শনী নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের দৃশ্যমান দলিল। প্রতিটি ছবিতে ফুটে উঠেছে বেগম খালেদা জিয়ার ত্যাগ, দৃঢ়তা ও আপসহীন নেতৃত্বের ইতিহাস। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া বারবার রাজপথে নেমেছেন। কারাবরণ, নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি কখনো মাথানত করেননি—এটাই তার নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই আলোকচিত্রগুলো নতুন প্রজন্মকে জানাবে ক্ষমতায় থাকার জন্য নয়, বরং গণতন্ত্র ও জনগণের অধিকারের জন্য রাজনীতি কাকে বলে।

গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের উপর দুই দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় আহবায়ক প্রফেসর মোহাম্মদ ইকবাল, সিকৃবির সাবেক ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মো. সিদ্দিকুল ইসলাম, এ্যাব সিলেটের আহবায়ক প্রফেসর মোজাম্মেল হক, শাবিপ্রবির প্রফেসর শাহ আতিকুল হক, নারী ও শিশু অধিকার ফোরাম, সিলেটের আহ্বায়ক ‎অধ্যাপক ডা. শাহনেওয়াজ চৌধুরী, কবি ও বাচিকশিল্পী সালেহ আহমেদ খসরু, সিকৃবির প্রয়ফেসর মোজাম্মেল হক, এ্যাব সিলেটের সদস্য সচিব ডা. জামিল আহমেদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকার অর্থ সম্পাদক ইসহাক আসিফ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য

সিলেটের সংবাদ ডেস্ক: দেশের জুয়েলারি খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে ২০৩০-৩১ সালের মধ্যে সোনা ও হীরার অলংকার রপ্তানি

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই দিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী মঙ্গলবার ও বুধবার দুই

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

সাবেক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতার ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ছাত্রলীগের সাবেক এক নেতাকে পুলিশের হাত থেকে আড়াল করা বা মুক্ত করার বিষয়ে

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

স্মার্ট বাংলাদেশ গড়ার মূল কারিগর আজকের কৃতি শিক্ষার্থীরা: আবুল কাহের চৌধুরী

সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ রাজা জিসি মাধ্যমিক স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

দোয়ারাবাজারে আ’লীগ নেতা স্বপনের অবৈধভাবে বালু-পাথর উত্তোলন

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা ও মরা চেলা নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন, ডিসি খতিয়ানভুক্ত খাস জমি জবরদখল এবং প্রতিবাদী

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ ও শামা ওবায়েদ-২

সিলেটের সংবাদ ডেস্ক: হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

হরিপুর রুটে কথিত চোরাচালান সিন্ডিকেট এয়াহিয়া, নুরুল ও আমিন মোল্লার বিরুদ্ধে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর সীমান্ত রুটকে কেন্দ্র করে কথিত অবৈধ চোরাচালান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সিলেটের সংবাদ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে হাজির হয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান