admin

প্রকাশিত: 3:47 PM, January 28, 2026

বৈঠকে বদলে গেল দৃশ্যপট

বৈঠকে বদলে গেল দৃশ্যপট

স্টাফ রিপোর্টার:

খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি এখন শুধু চেয়ারম্যানের উপদেষ্টাই নন, সিলেট বিএনপি’র অভিভাবকও। মূলত তাকে ঘিরেই আবর্তিত সিলেট জেলার বিএনপি’র রাজনীতি। একটি বৈঠক। অনেক জল্পনা সিলেটে। আর বৈঠকের একদিকে মুক্তাদিরের অবস্থান, অন্যদিকে হযরত মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। কী কথা দু’জনের।

সূত্র বলছে; বৈঠকেই বদলে গেছে দৃশ্যপট। খন্দকার মুক্তাদির ও হুসামউদ্দিন এক কাতারে এসে দাঁড়িয়েছেন। নির্বাচন আসন্ন। এ নির্বাচনে ফুলতলী অনুসারীদের সমর্থন পাবে বিএনপি। শুধু সিলেট-১ আসনেই নয়, সব আসনে পড়বে এর প্রভাব। আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী।

তিনি উপমহাদেশের প্রখ্যাত আলেম। ফুলতলীর পীর হিসেবে দেশ জুড়ে পরিচিতি। সিলেট অঞ্চলে বিশাল ভোট ব্যাংক ফুলতলীর পীরের অনুসারীদের। বর্তমান সময়ে রাজনৈতিক বিষয়টির দেখভাল করেন ফুলতলী পীরের ছোট ছেলে হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। তিনি সাবেক এমপি। স্বতন্ত্র হয়ে নির্বাচন করেছিলেন। জয়ীও হন। ফুলতলীর ভোট চান সবাই। এ কারণে ইসালে সওয়াব মাহফিলে প্রার্থীদের আনাগোনা ছিল বেশি। দোয়া নিতে গেছেন সিলেট-৫ আসনসহ কয়েকটি আসনের প্রার্থীরা।

মাওলানা হুসামউদ্দিন এখন প্রায়ই বসেন তার পিতার প্রতিষ্ঠিত সুবহানীঘাট মাদ্রাসায়। বাসাও ওই এলাকায়। শহর ও গ্রাম দু’জায়গাই থাকেন। জকিগঞ্জের বাড়িতে প্রার্থীরা যাওয়া-আসা করেন। এখন সিলেট নগরে মাদ্রাসা ও বাসায় যাচ্ছেন প্রার্থীরা। দোয়া নিচ্ছেন। আল ইসলাহ নেতা ও ফুলতলী পরিবারের সদস্য মাওলানা রেদোয়ান আহমদ চৌধুরী ফুলতলী জানিয়েছেন- সব দলের প্রার্থীরা যাচ্ছেন। দেখা করেছেন। দোয়া চেয়েছেন। যেহেতু এবারের নির্বাচনে তাদের পরিবার কিংবা মসলক থেকে প্রার্থী নেই সে কারণে সবার জন্য এবার উন্মুক্ত দরজা।

হুসামউদ্দিন চৌধুরীর সঙ্গে সিলেট-১ আসনের বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের বৈঠক হয়েছে সোমবার রাতে। সুবহানীঘাটেই হয় সেই বৈঠক। বৈঠকটি নজর কেড়েছে সবার। সঙ্গে ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আল-ইসলাহ নেতারাও ছিলেন। বৈঠক সূত্র জানিয়েছেন- আলোচনায় প্রাধান্য পায় জাতীয় নির্বাচন। আলোচনা বেশ আন্তরিক হয়েছে। সৌহার্দ্য পূর্ণ পরিবেশেই হয়েছে দু’নেতার আলোচনা।

বৈঠকে উপস্থিত থাকা এক নেতা জানিয়েছেন-ফুলতলী মসলক বা ফুলতলী পরিবার বরাবরই জামায়াত রাজনীতি থেকে দূরে অবস্থান করেন। জামায়াতের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো ছিল না, আবার খারাপও ছিল না। বিভিন্ন সময় ইসলামের নানা ইস্যুতে বিএনপি’র সঙ্গে বেশি বনিবনা হয়েছে ফুলতলী অনুসারীদের। প্রায় তিন দশক আগে সিলেটে এক সারিতে বারবার বসে ছিলেন প্রয়াত মন্ত্রী ও বিএনপি নেতা এম সাইফুর রহমান ও আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী।

সঙ্গে কওমি অঙ্গনের তারকা আলেমরাও এক কাতারে ছিলেন। বিএনপি’র সঙ্গে ফুলতলী অনুসারীদের সুসম্পর্কের ইতিহাস। এরকম ইতিহাস আওয়ামী লীগের সঙ্গেও নেই। ফলে খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলীর বৈঠকের নানা ইতিবাচক দিক নিয়ে এখন আলোচনা হচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া: কম দামে ইউরিয়া বিক্রির প্রস্তাব

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

জৈন্তাপুর ও গোয়াইনঘাটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তনে সরকার কাজ করছে

স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে সিসিকের র‌্যালি গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের

ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ :  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

অনুদানের চেক বিতরণকালে কয়েস লোদী সমাজের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম

স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

এমপি এমরান চৌধুরীর হাত ধরেই হচ্ছে বহুল প্রত্যাশিত শিকপুর সেতু ক্স ব্যয় হবে প্রায় দেড় শ কোটি টাকা ক্স পরিদর্শন করলেন ঢাকা-সিলেটের প্রকৌশলী ও প্রকল্প পরিচালক

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টাবৃন্দ বৃহত্তর বাগবাড়ী এলাকারবাসীর সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ শহরে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নির্ধারিত বাজার যানজট নিরসনে ইউএনওর উদ্যোগে ফিরছে শৃঙ্খলা

নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র সংবর্ধনা

কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে