admin
প্রকাশিত: 6:45 AM, July 29, 2026
নবীগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। এ পরিস্থিতির অবসানে কার্যকর উদ্যোগ নিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের জন্য পৃথক বাজারের ব্যবস্থা করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরের শেরপুর রোডে করিম রেস্ট হাউসের সামনে লাইটেস স্ট্যান্ডসংলগ্ন স্থানে নতুন করে ক্ষুদ্র সবজি বাজার স্থাপন করা হয়েছে। এখন থেকে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা ওই নির্ধারিত স্থানেই নিয়মিত ব্যবসা পরিচালনা করবেন।
গতকাল সরেজমিনে দেখা গেছে, প্রধান সড়ক থেকে সবজির দোকানগুলো সরিয়ে নেওয়ায় যানবাহন চলাচল আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। পথচারীরাও নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়কে শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এবং জনভোগান্তিও কমেছে।
ন
তুন বাজারে ব্যবসা শুরু করা বিক্রেতারা জানান, প্রথম দিকে ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী। নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ করে দেওয়ায় তারা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবজি বিক্রেতা রঞ্জিত দেবনাথ বলেন, “আগে রাস্তার পাশে বসে ব্যবসা করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হতো। এখন নির্ধারিত জায়গা পাওয়ায় স্বস্তিতে ব্যবসা করতে পারছি।”
আরেক ব্যবসায়ী ময়না মিয়া বলেন, “নতুন বাজারে ব্যবসা শুরু করেছি। প্রথম দিন হওয়ায় ক্রেতা কম ছিল। তবে সবাই অভ্যস্ত হয়ে গেলে ব্যবসা ভালো হবে বলে আশা করছি।”
২৬ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন নতুন এ বাজারের উদ্বোধন করেন। পরদিন ২৭ জুলাই সন্ধ্যায় তিনি বাজারটি পরিদর্শন করেন। এ সময় পজীপ কর্মকর্তা মো. সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা শোনেন। ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারের পরিসর আরও সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ এবং সন্ধ্যার পর পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতে পৌরসভার স্ট্রিট লাইট চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি বলেন, নির্ধারিত স্থানের বাইরে কিংবা মূল বাজার এলাকায় কোনো সবজি ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না। শহরের শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীগঞ্জ শহরের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, যানজট নিরসন এবং শহরের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় সচেতন মহলের মতে, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের মাধ্যমে সড়ক দখলমুক্ত করার এ উদ্যোগ একদিকে যেমন ব্যবসায়ীদের জন্য স্থায়ী কর্মপরিবেশ নিশ্চিত করেছে, অন্যদিকে নগরবাসীর চলাচলে স্বস্তি ফিরিয়ে এনে শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং খাদ্য নিরাপত্তা জোরদারে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এছাড়া, অন্যান্য
স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, যুগোপযোগী, আধুনিক ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার
ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ে তোলার লক্ষ্যে সিটি
স্টাফ রিপোর্টার: সংবাদের মূল বক্তব্য তুলে ধরে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (এসডিএ) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, “সমাজের টেকসই উন্নয়নে
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দুই উপজেলাকে বিভক্ত করেছে কুশিয়ারা নদী। যোগাযোগ ব্যবস্থা সহজ হতো সেই সেতুর উপর একটি সেতুর মাধ্যমে। কিন্তু
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খালখনন,
নবীগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন ধরে নবীগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ক্ষুদ্র সবজি ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনার কারণে যানজট,
কানাডা প্রতিনিধি: কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার এসোসিয়েশন অব টরন্টো’র উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে