admin

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে

বৈশ্বিক প্রতিযোগিতায় আমাদের সক্ষমতা অর্জন করতে হবে
  • কাজের মাধ্যমেই আমাদের প্রচেষ্টার প্রতিফলন দেখবেন
  • পরিবেশ রক্ষার কার্যকর উপায় ব্যাপক সবুজায়ন

স্টাফ রিপোর্টার:

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে আমাদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। পার্শ্ববর্তী দেশগুলো বড় বড় ডিজিটাল স্কিম গ্রহণ করছে, সরকারি কর্মকর্তাদের এআই (এআই) প্রশিক্ষণ দিচ্ছে। আমরা পিছিয়ে থাকলে বিশ্ব আমাদের করুণার দৃষ্টিতে দেখবে। তাই আগামী পাঁচ বছরের প্রতিটি দিন কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নিতে সরকার আন্তরিকভাবে কাজ করবে।

গতকাল শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নিত্যপণ্যের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো খাদ্যসামগ্রীর দাম স্থিতিশীল রাখা। বিশেষ করে রমজান মাসে এই দায়িত্বের গুরুত্ব বেড়ে যায়। আমরা দায়িত্ব নেওয়ার পরপরই রোজা চলে আসায় বিশেষ কিছু করার সময় কম ছিল, তবে আশার কথা হলো আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। বাজারমূল্য নিয়ন্ত্রণে এই মজুত যথেষ্ট।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংসদ সদস্য ও মন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী জীবনমান উন্নয়নের কাজগুলো অগ্রাধিকার পাবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি ও আইটি খাতের প্রসারে জোর দেওয়া হবে। সিলেটে একটি এআই (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণাও দেন তিনি।
আইটি পার্কে কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগ আকৃষ্ট করতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে। সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রয়োজন। আমরা এসব বাধা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি, যার প্রতিফলন দ্রুতই দৃশ্যমান হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কাজের মাধ্যমেই আমাদের প্রচেষ্টার প্রতিফলন দেখবেন:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের পর্বতসমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোতেও বড় ধরনের সংকট রয়েছে, যা নিরসনে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আগামী দিনে কাজের মাধ্যমেই দেশবাসী আমাদের প্রচেষ্টার প্রতিফলন দেখতে পাবেন।

গতকাল শুক্রবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর সাথে উপস্থিত ছিলেন।

অর্থনীতির সংকট ও চ্যালেঞ্জ দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, “গত দেড় দশকে দেশের বাণিজ্যিক অবকাঠামো ও ইকোসিস্টেম ধ্বংস করা হয়েছে। ব্যাংকিং খাতকে বিপর্যস্ত করা হয়েছে এবং অর্থনীতিতে গতি সঞ্চারের উদ্দীপনা ছিল অনুপস্থিত।” তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ একটি বিকাশমান অর্থনীতির দেশ যেখানে প্রতিবছর ২০-২২ লাখ তরুণ কর্মসংস্থানে প্রবেশ করে। কিন্তু গত ১২-১৩ বছর ধরে বিনিয়োগে স্থবিরতা চলায় প্রয়োজনীয় কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বিশেষ করে গত তিন বছরে বিনিয়োগ ছিল প্রায় শূন্যের কোঠায়।

মন্ত্রী আরও জানান, বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ। এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা (এলডিসি ডেফার) পাওয়ার জন্য ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। ট্যারিফ স্ট্রাকচার পরিবর্তনের কারণে অনেক প্রতিষ্ঠান চাপে রয়েছে উল্লেখ করে তিনি বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেন।
সিলেটের উন্নয়ন ও পরিকল্পনা সিলেট নিয়ে বিশেষ পরিকল্পনার বিষয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “সিলেটের মাদক সমস্যা, পর্যটন অবকাঠামো নির্মাণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো আমরা সঠিকভাবে সমাধান করতে চাই। গুণগত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।” মন্ত্রিপরিষদে সিলেটের দুজন সদস্য থাকায় দায়িত্বের গুরুত্ব আরও বেশি অনুভব করছেন বলে তিনি জানান।

বন্ধ কলকারখানা চালুর আশ্বাস বন্ধ শিল্প কারখানা দ্রুত চালুর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “বন্ধ থাকা শিল্প কারখানাগুলো দ্রুত সচল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে স্থানীয় সংসদ সদস্যদের সাথে বসে সমন্বিত পরিকল্পনা করা হবে।” তিনিও কাজের মাধ্যমেই নিজেদের সক্ষমতা প্রমাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, মাজার জিয়ারত শেষে মন্ত্রীদ্বয় হযরত শাহপরান (রহ.) ও গাজী বুরহান উদ্দিন (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বিকেলে তাঁরা দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

পরিবেশ রক্ষার কার্যকর উপায় ব্যাপক সবুজায়ন:

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গ্লোবাল ওয়ার্মিং এখন আর দূরের কোনো বিষয় নয়, আমরা সরাসরি এর প্রভাব অনুভব করছি। তাপমাত্রা বাড়ছে, ঋতুচক্র বদলে যাচ্ছে। এই পরিস্থিতিতে পরিবেশ রক্ষার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো ব্যাপক সবুজায়ন। গতকাল শুক্রবার সিলেট নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে। এটি নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী জুন মাসের মধ্যে সিলেটে ২০ লক্ষ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্থানীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আদর্শ হিসাবে যে পরিমাণ বনায়ন থাকা দরকার, বাস্তবে আমরা তার চেয়ে অনেক পিছিয়ে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনীয় ও শীতল পরিবেশ নিশ্চিত করতে এখনই বড় পরিসরে গাছ লাগানোর বিকল্প নেই। গাছ শুধু তাপমাত্রা কমায় না, বায়ুদূষণ কমায়, কার্বন শোষণ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত: আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

জৈন্তাপুরে যুবদল নেতা ‘ব্রয়লার সেলিম’র বিরুদ্ধে মাদক সেবন ও প্রভাব বিস্তারের অভিযোগ

সুষ্ঠু তদন্তের দাবি স্থানীয়দের স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলায় যুবদল নেতা হিসেবে পরিচিত ‘ব্রয়লার সেলিম’-এর বিরুদ্ধে মাদক সেবন এবং এলাকায়

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তার শিবির নেতা জিসান বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ধর্ষণ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা মো. জিসান আহম্মেদ প্রধানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী ক্স জানাজায় জনতার ঢল

ইকবাল বাহার, কানাইঘাট: সিলেটের অন্যতম বর্ষীয়ান রাজনীতিবিদ, জামায়াতের সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক এমপি, প্রখ্যাত আলেমে দ্বীন

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকিকে হত্যার অভিযোগ: বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

জগন্নাথপুওে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কর্মশালা ও মতবিনিময় সভা

মো.আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

ঋণ করে সৌদি গিয়েছিলেন সাইফুল, দুর্ঘটনায় পা ভেঙে এখন দেশে ফেরার অপেক্ষায়

জকিগঞ্জ প্রতিনিধি: পরিবারের অভাব দূর করতে এক বছর আগে ঋণ করে সৌদি আরব গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় খুঁজছে পুলিশ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি বাড়ির বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৫২