admin
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। একটি সুন্দর ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বর্তমান প্রশাসন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। ব্যবসায়ীদের উচিত রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রেখে সেবার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করা। তিনি নগরীর যানজট নিরসন ও পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
গতকাল রবিবার নগরীর বারুতখানাস্থ ‘ফুড প্যারাডাইস’ রেস্টুরেন্টে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায়
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সহকারি পুলিশ কমিশনার জমশেদ আলম, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কাপ্তান হোসাইন, জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল হোসেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, মো. সাদ মিয়া, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, হাসান মার্কেট ব্যবসায়ীদের সমিতির সভাপতি হাজী মো. রইছ আলী, সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, আব্দুস সালাম খান, কালীঘাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন খান, রাজা জিসি হাই স্কুল মাকের্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ কাদির, হকার্স মার্কেটের সভাপতি হাজী আনোয়ার মিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, পংকী মিয়া, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, রাজু আহমদ, জাহাঙ্গীর আলম, শামীম চৌধুরী, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, সহ সাহিত সম্পাদক কামরুল ইসলাম, শিল্প বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর, আইন সম্পাদক সুয়েব আহমদ লকুছ, শিক্ষা সম্পাদক মাহফুজুর রহমান মুন্না, মহিলা বিষয়ক সম্পাদিকা শেখ তছলিমা আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিসবাহুল করিম, পাঠাগার সম্পাদক শামীম কবির, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান, সদস্য মুহিবুর রহমান, হেলাল আহমদ, ফজল আহমদ, গিয়াস উদ্দিন, আব্দুল মন্নান, ইমরান খান, আব্দুল আহাদ, বিলাল আহমদ, ইমরান আহমদ, রুমেল চৌধুরী, আব্দুস সামাদ রুবেল, হাজী মজলু মিয়া, সুয়েব আহমদ লকুছ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে সিলেট আর্ট এন্ড
৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে হবে সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,
সিলেট সিটি করপোরেশনের চৌকিদেখী এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার্থী মারিয়া মেহজাবিন মাওয়া “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” প্রতিযোগিতার উশু ইভেন্টে গোল্ড মেডেল
ড্রেজারে বালু কাটছে আলীম সিন্ডিকেট স্টাফ রিপোর্টার: সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে, কোনো প্রকার টেন্ডার বা ইজারা ছাড়াই সিলেটের গোয়াইনঘাট উপজেলার
সাকির আমিন, ছাতক: সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের আন্ধারী গাঁও,মল্লিক পুর,কেশব পুর ও বাউশা ডহর (গভীর) নামক স্থানে সুরমা নদীর ভাঙনে
সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নাধীন পুটিকাটা বিল জলমহাল ১৪৩৩-১৪৩৫ বাংলা সনের চৈত্র পর্যন্ত সময়ের জন্য বার্ষিক ৩,০৮,২২৪ (তিন লক্ষ আট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত
জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দের ৪০ভাগ কৃষি খাতে বরাদ্দ ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানসহ ১০দফা দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক