admin

প্রকাশিত: 7:03 AM, May 19, 2026

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেওয়ার দাবি

সিলেটের সংবাদ ডেস্ক:

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে রাজস্ব খাতে ¯’ানান্তর, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির ¯’ায়িত্ব নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা ও বিভাগীয় কমিটি। গতকাল সোমবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান।

লিখত বক্তব্যে তিনি বলেন, প্রকল্পের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। ইতোমধ্যে তারা সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে তাদের দীর্ঘদিনের বঞ্চনার বিষয় তুলে ধরেছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রকল্পটি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং নিরক্ষরতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রকল্পটি ইতোমধ্যে সাতটি পর্যায় সফলভাবে সম্পন্ন করে বর্তমানে অষ্টম পর্যায়ে রয়েছে। প্রথম থেকে ষষ্ঠ পর্যায় পর্যন্ত প্রায় ২ কোটি ১৫ লাখ ৯ হাজার ৯৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদান করা হয়েছে। সপ্তম পর্যায়ে প্রায় ১ কোটি ২১ লাখ ৫১ হাজার শিক্ষার্থীকে শিক্ষা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।

বক্তব্যে আরও বলা হয়, বর্তমানে এ প্রকল্পে প্রায় ৭১ হাজার ৯৪৯ জন শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও কর্মচারী নিয়োজিত রয়েছেন। তারা শুধু পাঠদানই নয়, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজেও ভ‚মিকা রাখছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জীবন এখনো নিরাপত্তাহীন ও অবমূল্যায়িত। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রæত প্রকল্পটিকে রাজস্ব খাতে ¯’ানান্তর, সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির ¯’ায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কোনো অনৈতিক বা অযৌক্তিক দাবি করছি না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই, যা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি।

সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সহসভাপতি ইদ্রিস আহমদ জাকারিয়া, জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক। আরও উপ¯ি’ত ছিলেন মাওলানা আশিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জিবাল উদ্দিন রেহান, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা এমদাদ হোসেন, মাওলানা জহুর উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কবির আহমদ ও ক্বারী মাওলানা শফিকুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

সিলেট নির্বাচন অফিসে জবাবদিহি নিয়ে প্রশ্ন

অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

পূবালী ব্যাংক পিএলসি কালীঘাট রোড শাখার উদ্যোগে ক্যাশলেস ছড়ারপাড় কর্মসূচির উদ্বোধন

ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রশাসক কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসের কষ্টার্জিত অর্থে দেশের সেবা, ষড়যন্ত্রের বেড়াজালে এক মানবিক মুখ আব্দুল ওদুদ

প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থতার খোঁজ নিতে বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটি প্রতিনিধিদল

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

তারাপুর চা বাগানে মাদক সিন্ডিকেট বেপরোয়া দীপা ও রঞ্জন

অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

ত্যাগ ও সংগ্রামের প্রতিচ্ছবি আব্দুল কাইয়ুম জালালী পংকী

সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ