admin

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

মধ্যপ্রাচ্যে নিহত কর্মী মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে নিহত কর্মী মামুনের মরদেহ গ্রহণ করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার:

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিদগ্ধ হয়ে সৌদি আরবে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ঝঠ৮০৬ ফ্লাইটে মামুনের মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে শোকাতুর পরিবেশে মন্ত্রী মরদেহটি গ্রহণ করেন। এসময় সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ৭ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর আমাদের কাছে এসেছে। এর মধ্যে আজ মামুনসহ মোট ৪ জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। একজনের মরদেহ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।”

নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী জানান, সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনকার্যের জন্য ৩৫,০০০ টাকা। বিমানবন্দরেই পরিবারের হাতে ৫০,০০০ টাকা তুলে দেওয়া হয়। নিহতের পরিবারকে পরবর্তীতে আরও ৩,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার এবং ওয়েলফেয়ার) দেওয়ান আলী আশরাফ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল করিম।

মন্ত্রী মধ্যপ্রাচ্যে অবস্থানরত অন্যান্য বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে আশ্বাস প্রদান করেন। এছাড়া যুদ্ধকবলিত এলাকায় প্রবাসীদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক  দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত 

রুবেল আহমদ: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলা শহর (নন-মিউনিসিপ্যাল) মাস্টারপ্ল্যান প্রণয়ন ও মৌলিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত) এর

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুরের গর্ব নাজিম, অলিম্পিক  ফুটবল দলে ডাক পেলেন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু হাউদপাড়া (জুয়াইরটুল) গ্রামের বাসিন্দা ও মতিন মিয়ার পুত্র, উদীয়মান ফুটবলার মোঃ নাজিম

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

মাছিমপুর জামে মসজিদের মোতাওয়াল্লী মাহমুদ আলীর ইন্তেকাল: মহানগর বিএনপির শোক

সিলেট মহানগরীর মাছিমপুর হাকিম বাড়ি নিবাসী এবং মাছিমপুর জামিয়া মসজিদের মোতাওয়াল্লী হাজী মো. মাহমুদ আলী আর নেই।  শুক্রবার সকাল ৬

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

জকিগঞ্জে খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নে বিশেষ সভা

বজ্রপাত রোধে তালগাছ রোপণে গুরুত্ব সপ্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :  সিলেটের জকিগঞ্জে দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

হাদারপার বাজারে তৃতীয় লিঙ্গের  ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য!

এ কে আজাদ, গোয়াইনঘাট:  সিলেটের গোয়াইনঘাট উপজেলায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

আকস্মিক পরিদর্শনে ৩ স্কুল,  একটিতেও পাননি শিক্ষকের দেখা এমপি কামরুলের ক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি:  সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে গিয়ে একজন শিক্ষকেরও দেখা পাননি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতকে ঈদগাহ পরিদর্শনে এমপি মিলন উন্নয়নে একাধিক বরাদ্দ ঘোষণা

ছাতক প্রতিনিধি:  সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গতকাল বৃহস্পতিবার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও-গনেশপুর কেন্দ্রীয় ঈদগাহ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বি কমিটির জরুরী সভা

১৯ মে ভোর থেকে সিলেট বিভাগে পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী