admin
প্রকাশিত: 6:08 PM, June 25, 2026
বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের অবদানের স্বীকৃতি এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের প্রবেশদারে স্মৃতি ফলকের উন্মোচন করেন ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সুযোগ্য কন্যা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিব এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর চীফ কার্ডিওলজিস্ট প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক।
গতকাল বুধবার সকালে ফলক উন্মোচনের পর প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক বলেন আমার পিতা সারা দেশে হৃদরোগীরা কিভাবে চিকিৎসা সেবা অর্জন করতে পারে সে লক্ষে কাজ করে গেছেন। বিশেষ করে সিলেটের প্রতি তার আলাদা একটা হৃদস্পন্দন ছিল। তিনি বলেন যেহেতু আমার জন্ম সিলেটে সুতরাং আমিও আমার পিতার আদর্শকে অনুসরণ করে চেষ্টা করে যাব হৃদরোগীদের সেবা প্রদানে।
ফলক উন্মোচনের পর মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুল বাছির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর, সহ-সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান ও জামিল আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন, সহ সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ মনোজ্জির আলী ও আবু তালেব মুরাদ, সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিব উল্লাহ সেলিম, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, প্রফেসর ডা. সামছুন নাহার বেগম (হেনা), প্রফেসর ডা. মোঃ মোখলেছুর রহমান, ড. ওয়ালি তছর উদ্দন এমবিই, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর কার্ডিওলজিস্ট আব্দুল কাইয়ুম খাঁন ও ক্যাথল্যাব ইনচার্জ মোর্দেশ উদ্দিন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, লন্ডন বাংলাদেশ সেন্টারের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, হাসপাতালের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী ও সহকারী পরিচালক ডা. আলাউদ্দিন আহমেদ, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. দেব দুলাল দে পরাগ, লজিস্টিক অফিসার মোঃ কৌশিক খাঁন ও ফিল্ড অফিসার আবীর মোঃ মুমিত প্রমুখ।
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ