admin
প্রকাশিত: 8:35 AM, April 28, 2026
আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয় কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ সুরমাস্থ ভার্থখলাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এবং ৭০৭ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন আহমদ সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল হোসেন দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী কল্যাণ সম্পাদক আব্দুল মান্নান, কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাব চৌধুরী এম বরকত আলী, সেবুল আহমেদ এবাদুল আহমদ, লিটন আহমেদ, মুহিবুর রহমান এপলো, আব্দুল জলিল, সুজন মিয়া, রাজা আহমেদ রাজা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১লা মে সকাল ৯টার সময় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখ থেকে এক বিশাল শ্রমিক র্যালি বের করা হবে। র্যালি পরবর্তী আলোচনা সভা ও মে দিবসের সকল কর্মসূচি সফল করার জন্য ৭০৭-এর নেতৃত্বাধীন সকল উপ-পরিষদ কমিটিকে ব্যানার ও মিছিল সহকারে সময়মতো কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে মোঃ জাকারিয়া আহমেদ বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার ও সংহতির প্রতীক। এই দিবসটিকে সফল করতে এবং শ্রমিকদের ঐক্য অটুট রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সকল উপ-পরিষদ ও সাধারণ শ্রমিকদের মে দিবসের কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহŸান জানান। বিজ্ঞপ্তি
– শাহাব উদ্দিন: দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সভাপতি, সিলেট-মৌলভী বাজার – শ্রীমঙ্গল এসএমএস পরিবহনের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন বলেছেন, সোমবারের
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন নতুন
স্টাফ রিপোর্টার: সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজারের ব্যবস্থাপনা ও দানের টাকার আয়-ব্যয়ের হিসাব নিয়ে দীর্ঘদিনের বিরোধ ফের নতুন করে চাঙা
কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।