admin
প্রকাশিত: 8:19 AM, July 19, 2026
স্টাফ রিপোর্টার:
মহানগরবাসীকে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মাসব্যাপী মাদকবিরোধী বিশেষ কর্মসূচি অব্যাহত রয়েছে। এসএমপি কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় গতকাল শনিবার মহানগরীর পৃথক চারটি থানা এলাকায় এই মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় নগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকা, দক্ষিণ সুরমা থানাধীন ০৩ নং তেতলী ইউনিয়ন এলাকা, শাহপরান (রহ.) থানাধীন ২২ নং ওয়ার্ডের এবিসি পয়েন্ট (শাহজালাল উপশহর) এবং জালালাবাদ থানাধীন ০২ নং হাটখোলা ইউনিয়ন এলাকায় পৃথক পৃথকভাবে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিগুলোতে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না; এটি একটি পরিবারের শান্তি, সমাজের স্থিতিশীলতা এবং রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির জন্যও গুরুতর হুমকি।” সমাবেশগুলোতে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, সমাজকে মাদকের অভিশাপ থেকে মুক্ত রাখতে পারিবারিক মূল্যবোধ সুদৃঢ় করা এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও উল্লেখ করেন, কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক প্রচেষ্টায় মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীসহ সচেতন নাগরিকদের সমন্বিত, দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা অপরিহার্য। একটি নিরাপদ ও সুস্থ সমাজ বিনির্মাণের লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয়।
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির