admin

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৬

মানবতার রাষ্ট্র গঠনের ইশতেহার ঘোষণা করলেন ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শামীম মিয়া

মানবতার রাষ্ট্র গঠনের ইশতেহার ঘোষণা করলেন ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শামীম মিয়া

সিলেটের সংবাদ ডেস্ক:

মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সিলেট-১ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী শামীম মিয়া তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রবিবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার প্রকাশ করেন এবং সিলেট-১ আসনের জনগণের কাছে ভোট ও সমর্থন প্রত্যাশা করেন। সংবাদ সম্মেলনে শামীম মিয়া বলেন, ইনসানিয়াত বিপ্লব এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চায় যেখানে ধর্ম, জাতি, মতবাদ বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত হবে। ইশতেহারে উল্লেখ করা হয়, রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্ম ও মতপথের মানুষের সমান মালিকানা ও নাগরিকত্বভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র।

ইশতেহারের মূল দিকগুলোর মধ্যে রয়েছে, রাষ্ট্র কোনোভাবেই একক ধর্ম, একক মতবাদ বা একক দলভিত্তিক হতে পারবে না; প্রত্যেক নাগরিক নিজ নিজ বিশ্বাস ও ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন; ধর্মের নামে রাজনৈতিক দল গঠন বন্ধ করা হবে এবং ধর্মকে দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে। পাশাপাশি প্রত্যক্ষ ভোট ছাড়া কেউ সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধান হতে পারবেন না এবং সকল নির্বাচন হবে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর আধুনিক পদ্ধতিতে।

পরিবেশ রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, ন্যায়ভিত্তিক অর্থনীতি গঠন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারও ইশতেহারে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শামীম মিয়া বলেন, আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ, যেখানে মানুষ ভয়মুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন পাবে এবং রাষ্ট্র হবে সত্যিকারের মানবিক রাষ্ট্র। তিনি আগামী নির্বাচনে সিলেট-১ আসনের জনগণকে এই মানবিক ইশতেহারের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সিলেট জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মমতাজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াদা আফিফা, স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক কেয়ায়েত উল্লাহ, ফাহিম আহমদ, সোয়াফ জালালী, শেখ নাঈম, লিটন মিয়া, সুলতান আহমেদ, মিম, ইভা, জুই প্রমুখ।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ড্রেজার অভিযান ঘিরে সমন্বয় ও অর্থ আদায়ের অভিযোগ

প্রশাসনিক অনুমতি ও তথ্য আদান-প্রদান নিয়ে প্রশ্ন, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ইজারাবহির্ভূত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

বিএনপি নেতা ও চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগর বিএনপির নিন্দা

সিলেট নগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন ফাত্তাহ এবং তাঁর চাচাতো ভাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগরে ওয়াশব্লক প্রকল্পের তালিকা নিয়ে প্রশ্ন, একাধিক স্থাপনার নাম নেই বলে অভিযোগ

ওসমানীনগর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত ওয়াশব্লক প্রকল্পসমূহের তালিকা, নির্মাণমান এবং বাস্তবায়ন অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও সার কারখানায় অ্যামোনিয়া দুর্নীতির অভিযোগ: ফেঞ্চুগঞ্জে ত্রাসের রাজত্ব কায়েমকারী ‘ডেবিল’ ময়নুল এখনো ধরাছোঁয়ার বাইরে

সিলেটের ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানকে ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী ময়নুল ইসলাম ওরফে ‘ডেবিল

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেনেভায় প্রবাসীদের ১৮ দফা দাবির স্বারকলিপি পেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

গোয়াইনঘাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: বৃদ্ধ আটক

রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

জকিগঞ্জে সরকারি লবণ বিক্রির অভিযোগ, প্রমাণ মেলেনি অনুসন্ধানে

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ: সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকারি বরাদ্দের লবণ বিক্রির অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

আধুনিক হচ্ছে সিলেটের বিদ্যুৎ সঞ্চালন লাইন

সিলেটের জন্য সুসংবাদ বয়ে আনলেন সিলেট-৬ আসনের এমপি এমরান চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের প্রশ্নের জবাবে মিললো সুখবর সিলেটের সংবাদ