admin
প্রকাশিত: 3:10 PM, May 6, 2026
সিলেটে অনুষ্ঠিত ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’-এর বিভাগীয় প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্য চুক্তি অসম, অন্যায্য ও অধীনতামূলক। এই চুক্তি বাংলাদেশকে শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকেও চরম হুমকির মুখে ঠেলে দেবে। দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবিতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানিয়েছেন তাঁরা।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর মিরবক্সটুলাস্থ ‘হোটেল ইন’-এর কনফারেন্স রুমে এই বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও বাসদ সিলেট জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সভায় জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সা¤প্রতিক তৎপরতার তীব্র নিন্দা জানান। তাঁরা অভিযোগ করেন, মার্কিন বাণিজ্য নীতির মূল উদ্দেশ্য হলো উন্নয়নশীল দেশগুলোকে বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে আজ্ঞাবহ করে রাখা। বর্তমান প্রেক্ষাপটে এই চুক্তির শর্তগুলো বাংলাদেশের জন্য ‘দাসত্বের শামিল’ বলে তাঁরা উল্লেখ করেন।
প্রতিনিধি সভায় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন,
সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাকির আহমদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমÐলীর সদস্য নজরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী লিটন, রাশেদ শাহরিয়ার, সৈয়দ হারুন রশীদ চৌধুরী।
এছাড়া বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আনোয়ার হোসেন সুমন, মৌলভীবাজার জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট মইনুর রহমান মগনু, হবিগঞ্জ জেলা সিপিবি সভাপতি পিযুষ চক্রবর্তী, মৌলভীবাজার জেলা বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, হবিগঞ্জ জেলা বাসদ আহŸায়ক নুরুজ্জামান তরফদার এবং বাসদ সিলেট জেলা আহŸায়ক আবু জাফর। সভায় আরও বক্তব্য রাখেন সিরাজ আহমদ, এডভোকেট মাসুক আহমদ, এডভোকেট মহীতোষ দেব মলয়, সঞ্জয় কান্ত দাস, সালেহীন শুভ, সাদিয়া তাসনিম নওশীন, লাল মোহন দেব, নাজিকুল ইসলাম রানা, দেবব্রত পাল মিন্টু, পিনাক রঞ্জন দাস ও উৎস কান্তি দাস প্রমুখ।-বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলে এই
অভিযোগের পরও বদলায়নি চিত্র? সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে গিয়ে হয়রানি, ফাইল নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং অতিরিক্ত
ডিজিটাল ব্যাংকিং লেনদেন জোরদার এবং আধুনিক অর্থব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘ক্যাশলেস ছড়ারপাড়’ দুই দিনব্যাপী শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্বোধন করা
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের
প্রবাসে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতি সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় নিজেকে সম্পূর্ণ নিবেদিত করেছেন এক অনন্য রেমিটেন্স যোদ্ধা যুক্তরাজ্য
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
অনুসন্ধানী প্রতিবেদন-৫ সিলেটের ঐতিহাসিক তারাপুর চা বাগানে মাদক ও জুয়া সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ দিন দিন চরম
সিলেট বিএনপির আস্থার প্রতীক সিলেট অঞ্চলের রাজনীতিতে ভালোবাসা, নিষ্ঠা ও নিরবচ্ছিন্ন ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত আব্দুল কাইয়ুম জালালী পংকী। বাংলাদেশ