admin
প্রকাশিত: 4:51 PM, May 12, 2026
যুক্তরাষ্ট্রের মিশিগানে সফররত যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা সুহেল খন্দকারকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার রাতে স্থানীয় ‘সিলামবাসী’ ও ‘সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগান’-এর পক্ষ থেকে যৌথভাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল মল্লিক।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সুহেল খন্দকারের দীর্ঘদিনের সামাজিক ও কমিউনিটি সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুহেল খন্দকার তাঁকে সম্মানিত করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশনের উপদেষ্টা রেজওয়ান আহমেদ রাজন, সহ-সভাপতি হাজি লিয়াকত আলী, সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন আফজল হোসেন, শুয়েব খন্দকারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অতিথিদের আপ্যায়িত করা হয়।-বিজ্ঞপ্তি
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির