admin

প্রকাশিত: 2:31 PM, March 16, 2026

মুখে হাসি প্রবীণ নেতা কাহের শামীমের

মুখে হাসি প্রবীণ নেতা কাহের শামীমের

স্টাফ রিপোর্টার:

অবশেষে ত্যাগের মূল্যায়ন পেলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরিয়ে শেষ বেলায় এসে সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন তিনি। এই খবরে শুধু কাহের শামীম নিজেই নন, সিলেটের বিএনপি নেতা-কর্মীদের মাঝেও বইছে আনন্দের জোয়ার। দলের এই সিদ্ধান্তকে যৌক্তিক আখ্যা দিয়ে তৃণমূলের কর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন।

সিলেটের রাজনীতিতে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত আবুল কাহের চৌধুরী শামীম। বিগত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় বড় শোডাউনের চেয়ে তৃণমূলের মানুষের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করে ব্যাপক সাড়া ফেলেছিলেন। আড়াই যুগেরও বেশি সময় ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এই নেতা বন্যা, খরা কিংবা করোনা মহামারিতেও মাঠ ছাড়েননি।

দলীয় সূত্র জানায়, সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হলেও দলের প্রতি শামীমের আনুগত্য ছিল অবিচল। মনোনীত প্রার্থীর পক্ষে একাট্টা হয়ে কাজ করে তিনি উদাহরণ সৃষ্টি করেছেন। সম্প্রতি সিলেট সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ নিয়ে তার নাম আলোচনায় থাকলেও তিনি ছিলেন নীরব। অবশেষে জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নাম ঘোষণা হওয়ায় সেই নীরবতা ভেঙেছে আনন্দ অশ্রুতে।

নিজের প্রতিক্রিয়ায় আবুল কাহের চৌধুরী শামীম বলেন, “আমি দলের এই মূল্যায়নে কৃতজ্ঞ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি এমন কোনো সুখবরের অপেক্ষায় ছিলাম না, তবে দল যেহেতু মূল্যায়ন করেছে, আমি আমার সবটুকু উজাড় করে দিয়ে জনগণের জন্য কাজ করার চেষ্টা করবো।”

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “আবুল কাহের চৌধুরী শামীম যথাযথভাবে মূল্যায়িত হয়েছেন। এটি আমাদের জন্য অত্যন্ত সুখবর। আমরা আশা করি, এই প্রবীণ নেতার নেতৃত্বে আগামীতে জনকল্যাণমূলক কাজ আরও গতিশীল হবে।” সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে এখন অভিনন্দন বার্তায় ভাসছেন তৃণমূলের প্রিয় এই নেতা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

নির্বাচন অফিসে সেবা চেয়ে কর্মকর্তার চড় খেলেন প্রবাসী

স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিনের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদলের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

সিলেট সিটি করপোরেশনে হামলা-ভাঙচুরের অভিযোগ : মূলহোতা বাবর ও অপুকে গ্রেপ্তারের দাবি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের অভিযোগ

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্কে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব পাশা খন্দকারকে গণসংবর্ধনা : প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে মাতৃভূমির উন্নয়নে অবদান রাখার আহ্বান

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে আগমন

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

উইমেন্স চেম্বার সভাপতি লুবানা ও তাঁর স্বামী মামুনের তেলেসমাতি

*কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলার আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

দক্ষিণ সুরমায় শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক ভালোবাসা,