admin

প্রকাশিত: 8:10 AM, July 20, 2026

যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক

যুক্তরাজ্যে যাচ্ছেন এমপি লুনার একান্ত সহকারী মো. ময়নুল হক

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী ও সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হচ্ছেন। তিনি গতকাল রবিবার সকালে আন্তর্জাতিক বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করবেন। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় মো. ময়নুল হক এর আগে বিএনপির নিখোঁজ নেতা ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার একান্ত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, ব্যক্তিগত এ সফরকালে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সামাজিক ও কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সফর শেষে তিনি দেশে ফিরে পুনরায় তাঁর দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যস্ত কর্মসূচি ও সময়ের স্বল্পতার কারণে ব্যক্তিগতভাবে সকল শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনদের সঙ্গে দেখা করে বিদায় জানাতে না পারায় তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন এবং দেশে ফিরে আবারও সবার সঙ্গে দেখা হবে বলে আশা ব্যক্ত করেছেন।

মো. ময়নুল হকের যুক্তরাজ্য সফর উপলক্ষে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও স্বজনরা নিরাপদ, সফল ও ফলপ্রসূ সফর কামনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁর জন্য শুভকামনা জানিয়ে পোস্ট ও বার্তা প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

আজকের শিক্ষার্থীরাই আগামীর কর্ণধার: লোকমান আহমদ

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ বলেছেন, দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মধ্য দিয়েই প্রকৃত উন্নয়ন সম্ভব।

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেটে হোটেল শ্রমিকদের মিছিল-সমাবেশ

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীতে মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা হোটেল

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

শীতের মৌসুমেও চড়া সবজির বাজার স্বস্তি নেই নবীগঞ্জের ক্রেতাদের

নবীগঞ্জ প্রতিনিধি: প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ।

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

ছাত্রদল নেতা পলাশ দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে : দোয়া কামনা

সম্প্রতি নগরীর সুবিদবাজারে এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহ আকাব উদ্দিন পলাশ। তিনি বর্তমানে নগরীর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের সাক্ষাৎ

ফিজিতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ বাড়ছে সিলেটের সংবাদ ডেস্ক: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক